Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি ● চরফ্যাশনে এনসিপির কমিটিতে নাম অন্তর্ভুক্তির প্রতিবাদে সরকারি কর্মকর্তার সংবাদ সম্মেলন ● সচিবালয়ে এমপিদের সঙ্গে প্রবেশ করতে পারবেন শুধু দুজন ● ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, আটকা ৫৪১৮ যাত্রী ● কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান ● কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ● লালমোহনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত ● চীনের কুনমিংয়ে বাংলাদেশের ১৫ সরকারি কর্মকর্তার প্রশিক্ষণ কর্মসূচি শুরু ● ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, চলতি বছরে লক্ষ্য সাড়ে ৪ কোটি পরিবার ● মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ নভেম্বর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাদারীপুরে নার্সকে ধর্ষণের অভিযোগে ক্লিনিক মালিক গ্রেফতার

জেলা প্রতিনিধি, মাদারীপুর

প্রকাশ : শুক্রবার, ১৪ মার্চ,২০২৫, ০৩:৫৩ পিএম
মাদারীপুরে নার্সকে ধর্ষণের অভিযোগে ক্লিনিক মালিক গ্রেফতার

মাদারীপুরের শিবচরে নার্সকে ধর্ষণের অভিযোগে করা মামলায় এক ক্লিনিক মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম আপেল মাহমুদ (৪০)।

তিনি শিবচর ইউনাইটেড হসপিটালের মালিক। শিবচর থানা সূত্রে জানা গেছে, শিবচর ইউনাইটেড হাসপাতালে কর্মরত একজন নার্স গত কয়েক বছর ধরে সেখানে চাকরি করছিল। চাকরিতে থাকা অবস্থায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে হাসপাতালের মালিকের বিরুদ্ধে একটি মামলা করে নার্সের পরিবার।

এরপরই গতকাল বৃহস্পতিবার রাতে শিবচর থানা পুলিশের এসআই রেনুকা আক্তার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। শিবচর থানার ওসি রতন শেখ জানান, ধর্ষণ মামলার আসামি আপেল মাহমুদের নামে এর আগেও শিশু ধর্ষণ ও চাঁদাবাজির মামলা রয়েছে।

তার প্রতিষ্ঠানে কর্মরত এক নার্সকে ধর্ষণের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, আজ শুক্রবার আসামিকে আদালতে সোপর্দ করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)