Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

আকিজ রিসোর্সের উদ্যোগে ময়মনসিংহে ইনোভার সাফল্যের যাত্রা বিজনেস মিট ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ‘স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সঙ্গে এটা করেছে’: তিশা ১৫ আগস্ট ঘিরে সারাদেশে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা লোডশেডিং ব্যবস্থাপনা ও দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে এডিবির ভাইস প্রেসিডেন্টের বৈঠক ই-রিকশা ব্যবস্থাপনায় আসছে নতুন নীতিমালা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে চরফ্যাশনে আলোচনা সভা

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ৬ আগস্ট,২০২৬, ০৯:৫৫ পিএম
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে চরফ্যাশনে আলোচনা সভা

বিশ্বজুড়ে ১ থেকে ৭ আগস্ট পালিত হচ্ছে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ। এ উপলক্ষে ভোলার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ১২টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুল ইসলাম।

সভাপতির বক্তব্যে ডা. আশরাফুল ইসলাম বলেন, শিশুর জীবন রক্ষা, সুস্থ শারীরিক ও মানসিক বিকাশ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে মাতৃদুগ্ধের কোনো বিকল্প নেই। তিনি বলেন, জন্মের পর প্রথম ছয় মাস শিশুকে শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো এবং এরপর দুই বছর বা তারও বেশি সময় পর্যন্ত বয়স উপযোগী পরিপূরক খাবারের পাশাপাশি মাতৃদুগ্ধ পান করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, মাতৃদুগ্ধে শিশুর প্রয়োজনীয় ফ্যাট, প্রোটিন, ভিটামিনসহ সব ধরনের পুষ্টি উপাদান সঠিক অনুপাতে থাকে। এতে থাকা অ্যান্টিবডি শিশুকে বিভিন্ন সংক্রমণ, ডায়রিয়া ও শ্বাসতন্ত্রের রোগ থেকে সুরক্ষা দেয়। পাশাপাশি শিশুর মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের সুষ্ঠু বিকাশেও মাতৃদুগ্ধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মাকলুকুর রহমান সহ অন্যান্য চিকিৎসকগণ। বক্তারা মাতৃদুগ্ধ পান করানোর গুরুত্ব তুলে ধরে উপস্থিত মা ও অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান।

এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)