Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি ● চরফ্যাশনে এনসিপির কমিটিতে নাম অন্তর্ভুক্তির প্রতিবাদে সরকারি কর্মকর্তার সংবাদ সম্মেলন ● সচিবালয়ে এমপিদের সঙ্গে প্রবেশ করতে পারবেন শুধু দুজন ● ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, আটকা ৫৪১৮ যাত্রী ● কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান ● কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ● লালমোহনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত ● চীনের কুনমিংয়ে বাংলাদেশের ১৫ সরকারি কর্মকর্তার প্রশিক্ষণ কর্মসূচি শুরু ● ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, চলতি বছরে লক্ষ্য সাড়ে ৪ কোটি পরিবার ● মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ নভেম্বর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

প্রতিনিধি,বাউফল (পটুয়াখালী)

প্রকাশ : মঙ্গলবার, ৩০ জুন,২০২৬, ০৫:১৮ পিএম
আপডেট : মঙ্গলবার, ৩০ জুন,২০২৬, ০৫:২২ পিএম
বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

rupalibangla বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে ‘অপসাংবাদিকতা রোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় উপস্থিত সাংবাদিকদের একাংশ। ছবি:

পটুয়াখালীর বাউফলে অপসাংবাদিকতা প্রতিরোধ এবং পেশাদার সাংবাদিকতার মানোন্নয়নে করণীয় নির্ধারণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বাউফল প্রেসক্লাব ও বাউফল রিপোর্টার্স ইউনিটির যৌথ উদ্যোগে "অপসাংবাদিকতা রোধে করণীয়" শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বাউফল প্রেসক্লাবের সভাপতি মো. জলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি সিদ্দিকু রহমান। এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক অতুল পাল, আল মামুন, বাউফল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জসীমউদ্দীন এবং বাউফল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জি. এম. মশিউর রহমান মিলন।

আলোচনা সভায় বক্তব্য দেন তোফাজ্জল হোসেন, এম. এ. বাসার, এবিএম মিজানুর রহমান, শিবলী সাদেক, রইসুল ইসলাম ইমনসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। 

বক্তারা বলেন, অপসাংবাদিকতা বর্তমানে পেশাদার সাংবাদিকতার ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। তথ্য যাচাই-বাছাই ছাড়া সংবাদ প্রকাশ, ব্যক্তিস্বার্থে সাংবাদিকতার অপব্যবহার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রবণতা সাংবাদিকতার প্রতি জনসাধারণের আস্থা নষ্ট করছে। এসব প্রবণতা প্রতিরোধে সাংবাদিকদের আরও দায়িত্বশীল, নৈতিক ও বস্তুনিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।

তারা আরও বলেন, প্রকৃত সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে অপসাংবাদিকতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি নতুন প্রজন্মের সাংবাদিকদের নিয়মিত প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি এবং পেশাগত মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি।
সভায় উপজেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)