Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি ● চরফ্যাশনে এনসিপির কমিটিতে নাম অন্তর্ভুক্তির প্রতিবাদে সরকারি কর্মকর্তার সংবাদ সম্মেলন ● সচিবালয়ে এমপিদের সঙ্গে প্রবেশ করতে পারবেন শুধু দুজন ● ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, আটকা ৫৪১৮ যাত্রী ● কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান ● কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ● লালমোহনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত ● চীনের কুনমিংয়ে বাংলাদেশের ১৫ সরকারি কর্মকর্তার প্রশিক্ষণ কর্মসূচি শুরু ● ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, চলতি বছরে লক্ষ্য সাড়ে ৪ কোটি পরিবার ● মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ নভেম্বর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ভোলা ও হাতিয়ায় কোস্ট গার্ডের পৃথক তিন অভিযানে ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বুধবার, ২৯ জুলাই,২০২৬, ০৬:০৪ পিএম
ভোলা ও হাতিয়ায় কোস্ট গার্ডের পৃথক তিন অভিযানে ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক

ভোলা ও নোয়াখালীর হাতিয়ায় বাংলাদেশ কোস্ট গার্ডের পৃথক তিনটি অভিযানে ইয়াবাসহ চার মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৩৯ পিস ইয়াবা, একটি চাইনিজ কুড়াল এবং নগদ ৬ হাজার ৫৮০ টাকা জব্দ করা হয়।

কোস্ট গার্ড জানায়, গত মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ভোলা সদর উপজেলার ইলিশা পাকার মাথা এলাকায় কোস্ট গার্ড বেইস ভোলা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় প্রায় ২০ হাজার ৫০০ টাকা মূল্যের ৪১ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।

এদিকে বুধবার (২৯ জুলাই) রাত ৩টার দিকে ভোলার লালমোহন উপজেলার উত্তর বাজার এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট লালমোহন অভিযান চালিয়ে প্রায় ২৩ হাজার টাকা মূল্যের ৪৬ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করে।

একই দিন ভোর ৪টার দিকে নোয়াখালীর হাতিয়া উপজেলার সেকু মার্কেট এলাকায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া পরিচালিত আরেকটি অভিযানে প্রায় ২৬ হাজার টাকা মূল্যের ৫২ পিস ইয়াবা, একটি চাইনিজ কুড়াল এবং নগদ ৬ হাজার ৫৮০ টাকাসহ আরও এক মাদক কারবারিকে আটক করা হয়।

জব্দ করা আলামত এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, ভয়াবহ মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দাভিত্তিক অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)