Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

আকিজ রিসোর্সের উদ্যোগে ময়মনসিংহে ইনোভার সাফল্যের যাত্রা বিজনেস মিট ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ‘স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সঙ্গে এটা করেছে’: তিশা ১৫ আগস্ট ঘিরে সারাদেশে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা লোডশেডিং ব্যবস্থাপনা ও দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে এডিবির ভাইস প্রেসিডেন্টের বৈঠক ই-রিকশা ব্যবস্থাপনায় আসছে নতুন নীতিমালা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লালমোহনে শহীদ নূরে আলমের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালন, মোমবাতি প্রজ্জ্বলন ও নীরবতা

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ৩ আগস্ট,২০২৬, ০৫:০৭ পিএম
লালমোহনে শহীদ নূরে আলমের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালন, মোমবাতি প্রজ্জ্বলন ও নীরবতা

ভোলা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শহীদ নূরে আলমের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়ন ও মোতাহার নগর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন ও ১ মিনিটের নীরবতা পালন করা হয়েছে।

সোমবার রাত ১২ টা ১ মিনিটে উপজেলার গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে নেতাকর্মীরা মোমবাতি প্রজ্জ্বলন করে শহীদ নূরে আলমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং ১ মিনিটের নীরবতা পালনের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানান।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা অন্তর মাতব্বর, মাইনুউদ্দিন পাটোয়ারী, হাসনাইন আহমেদ ও রাজু সহ পশ্চিম চরউমেদ ও মোতাহার নগর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, শহীদ নূরে আলম ছাত্রদলের আদর্শিক আন্দোলনের একজন অনুপ্রেরণা। তার ত্যাগ নতুন প্রজন্মকে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাহস যুগিয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৩ আগস্ট ভোলায় বিএনপির কর্মসূচিতে পুলিশের গুলিতে নিহত হন ভোলা জেলা ছাত্রদলের সভাপতি শহীদ নূরে আলম।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)