Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

আকিজ রিসোর্সের উদ্যোগে ময়মনসিংহে ইনোভার সাফল্যের যাত্রা বিজনেস মিট ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ‘স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সঙ্গে এটা করেছে’: তিশা ১৫ আগস্ট ঘিরে সারাদেশে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা লোডশেডিং ব্যবস্থাপনা ও দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে এডিবির ভাইস প্রেসিডেন্টের বৈঠক ই-রিকশা ব্যবস্থাপনায় আসছে নতুন নীতিমালা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লালমোহনে অতিরিক্ত দামে সার বিক্রি, ডিলারকে অর্থদণ্ড

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ৪ আগস্ট,২০২৬, ০৭:৪৪ পিএম
লালমোহনে অতিরিক্ত দামে সার বিক্রি, ডিলারকে অর্থদণ্ড

ভোলার লালমোহন উপজেলায় সরকার নির্ধারিত খুচরা মূল্যের চেয়ে বেশি দামে কৃষকের কাছে সার বিক্রির অভিযোগে বিএডিসি নিবন্ধিত এক ডিলারকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার লালমোহন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফুলবাগিচা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল হক।

এ সময় ওই বাজারের বিএডিসি নিবন্ধিত সার ডিলার মেসার্স পাটোয়ারী এন্টারপ্রাইজের মালিক মো. আনোয়ার হোসেনকে কৃষকের কাছে অতিরিক্ত মূল্যে সার বিক্রির অভিযোগে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন তিনি। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ওই ডিলারকে এ অর্থদণ্ড প্রদান করা হয়।

লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল হক বলেন, কৃষকদের ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে এবং বাজারে অনিয়ম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে এ সময় বাজারের অন্যান্য ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে কৃষি উপকরণ বিক্রির নির্দেশনা দেন তিনি।

এ সময় লালমোহন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আহসান উল্যাহসহ থানা পুলিশের সদস্য ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)