Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি ● চরফ্যাশনে এনসিপির কমিটিতে নাম অন্তর্ভুক্তির প্রতিবাদে সরকারি কর্মকর্তার সংবাদ সম্মেলন ● সচিবালয়ে এমপিদের সঙ্গে প্রবেশ করতে পারবেন শুধু দুজন ● ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, আটকা ৫৪১৮ যাত্রী ● কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান ● কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ● লালমোহনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত ● চীনের কুনমিংয়ে বাংলাদেশের ১৫ সরকারি কর্মকর্তার প্রশিক্ষণ কর্মসূচি শুরু ● ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, চলতি বছরে লক্ষ্য সাড়ে ৪ কোটি পরিবার ● মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ নভেম্বর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দৈনিক আজকের মানব সময় পত্রিকার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃ রিয়াজ উদ্দিন, চট্টগ্রাম

প্রকাশ : শনিবার, ২২ নভেম্বর,২০২৫, ১০:১১ পিএম
দৈনিক আজকের মানব সময় পত্রিকার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দৈনিক আজকের মানব সময় পত্রিকার অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৫ উদযাপন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকাল ১১টায় বন্দরনগরীর নেভী হসপিটাল এলাকার বাসমতী রেস্টুরেন্টে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক মোসলেহউদ্দিন বাহার এবং সঞ্চালনা করেন উপ-সম্পাদক বাবুল হোসেন বাবলা।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপক মো. রাশেদুল হক। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য ও দৈনিক ভোরের ডাকের চট্টগ্রাম ব্যুরো প্রধান কিরণ শর্মা।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক ক্লাবের মহাসচিব অধ্যক্ষ নজরুল ইসলাম খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক জলবায়ু বিষয়ক সম্পাদক হাজী মো. নুরুজ্জামান কন্ট্রাকটর দক্ষিণ হালিশহর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ শাহেদ ৩৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. আজম উদ্দিনপতেঙ্গা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এস এম দিদারুল আলম ৩৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর এডভোকেট আবু হানিফ নিহাদ বিশু কুমার বৈদ্য এনডিএম যুব আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এম বি এইচ চুন্নু খানদুর্বীন মিডিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহমুদ হায়দার জীবন মো. রিয়াজ উদ্দিন ।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
ডা. এস এম এমরান, ডা. আহসান হাবিব, মো. বেলাল হোসেন, ডা. ইউসুফ, ডা. মাজহারুল ইসলাম, সাইফুল ইসলাম ভুঁইয়া, রায়হান সাদ্দাম, দেলোয়ার হোসাইন, কবি ও লেখক সোমা মুৎসুদ্দি, কাজী শারমিন আক্তার, কাজী রফিকুল ইসলাম, জাহেদুল, দিনা আক্তার, নিরব, সাংবাদিকম মোঃ রিয়াজ উদ্দিন দৈনিক একুশে সংবাদ মুস্তাফিজুর রহমান, মাহাবুব হাসান মিলন, ইসমাইল, নুরুল ইসলাম খান, মো. ইমরুল, রাশেদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা পত্রিকার অগ্রযাত্রা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সমাজ উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন। শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)