Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

আকিজ রিসোর্সের উদ্যোগে ময়মনসিংহে ইনোভার সাফল্যের যাত্রা বিজনেস মিট ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ‘স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সঙ্গে এটা করেছে’: তিশা ১৫ আগস্ট ঘিরে সারাদেশে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা লোডশেডিং ব্যবস্থাপনা ও দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে এডিবির ভাইস প্রেসিডেন্টের বৈঠক ই-রিকশা ব্যবস্থাপনায় আসছে নতুন নীতিমালা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বোরহানউদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে দুই ড্রেজার ও তিন বাল্কহেড জব্দ, ১৫ জনের কারাদণ্ড

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ২৭ জুন,২০২৬, ১১:৪০ এ এম
বোরহানউদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে দুই ড্রেজার ও তিন বাল্কহেড জব্দ, ১৫ জনের কারাদণ্ড

ভোলার বোরহানউদ্দিন উপজেলার তেতুলিয়া নদীর হাঁসেরচর এলাকায় অবৈধভাবে বালু ও কৃষিজমির মাটি উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে দুটি লোড ড্রেজার, তিনটি বাল্কহেড জাহাজ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ১৫ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস ভোলা তেতুলিয়া নদীর হাঁসেরচর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় চরের কৃষিজমি ও নদী থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের সময় দুটি ড্রেজার এবং তিনটি বাল্কহেডসহ ১৫ জনকে আটক করা হয়।

জব্দ করা ড্রেজার দুটি হলো 'লা ইলাহা ইল্লাল্লাহ' এবং 'এমভি জিহাদ-২'। এছাড়া 'এমভি আল-মদিনা', 'এমভি আরাবি' ও 'এমভি লাব্বাইক-২' নামে তিনটি বাল্কহেড জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন— মো. স্বপন (৪৮), মো. জাহাঙ্গীর আলম (২২), মেহেদী হাসান (২৪), মো. আল-আমিন (২৬), মো. রাসেল (৩২), মো. আব্দুল বাসেদ (৫০), মো. সুমন (২০), মো. নোমান (১৯), মো. জসিম হাওলাদার (৪০), মো. কবির হোসেন (৩৫), মো. মফিজুল (৫৫), মো. ইসমাইল (৩৫), মো. রিয়াদ (২০), মো. আলমগীর (৪০) ও মো. রাসেল (২৫)।

পরে ভোলা জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ১৫ জনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। জব্দ করা ড্রেজার ও বাল্কহেডের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত জানান, নদী ও চরের কৃষিজমি রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এদিকে, হাঁসেরচর, চর বাঘমারা, চর লতিফ এবং গঙ্গাপুর ইউনিয়নের কৃষকরা এ অভিযানের প্রশংসা করেছেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু ও মাটি কাটার কারণে ফসলি জমি ও বসতভিটা হুমকির মুখে পড়েছিল। কোস্ট গার্ডের এ অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)