Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

আকিজ রিসোর্সের উদ্যোগে ময়মনসিংহে ইনোভার সাফল্যের যাত্রা বিজনেস মিট ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ‘স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সঙ্গে এটা করেছে’: তিশা ১৫ আগস্ট ঘিরে সারাদেশে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা লোডশেডিং ব্যবস্থাপনা ও দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে এডিবির ভাইস প্রেসিডেন্টের বৈঠক ই-রিকশা ব্যবস্থাপনায় আসছে নতুন নীতিমালা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রাবি সায়েন্স ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচিতে চারা রোপণ করলেন উপাচার্য

রাবি প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ৯ আগস্ট,২০২৬, ০৫:৫১ পিএম
রাবি সায়েন্স ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচিতে চারা রোপণ করলেন উপাচার্য

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সায়েন্স ক্লাবের (আরইউএসসি) আয়োজনে পালিত হয়েছে "RUSC Tree Plantation Drive 2026" কর্মসূচি। পরিবেশবান্ধব ভাবনা ও সামাজিক দায়িত্ববোধ থেকে প্রতিবছরের ন্যায় এবারও এ আয়োজন করেছে ক্লাবটি। আজ রবিবার (৯ আগস্ট) সকাল ১১ টায় এ কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে (আরইউএসসি অফিস-সংলগ্ন) একটি চারা রোপণের মাধ্যমে উক্ত কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন উপাচার্য । ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এহসানুল হক দিনারের সঞ্চালনায় এই আয়োজনের সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি খালিদ মাহমুদ।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক এ এইচ এম খুরশীদ আলম।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সভাপতি মো. আব্দুল লতিফ।

অনুষ্ঠানের অংশ হিসেবে একইদিনে রাজশাহী জেলার বি.সি.এস.আই.আর. ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। দিনব্যাপী এ আয়োজনে ফলদ, বনজ, ভেষজ ও শোভাবর্ধনকারী প্রায় দুই শতাধিক চারা গাছ শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণের বিভিন্ন স্থানে এসব চারা রোপণ করা হয়। চারা নির্বাচনের ক্ষেত্রে পরিবেশগত ভারসাম্য ও স্থানীয় প্রেক্ষাপটকে গুরুত্ব দেওয়া হয়েছে।

ক্লাবের সভাপতি খালিদ মাহমুদ বলেন, 'রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব বরাবরই পরিবেশ, বিজ্ঞান ও সমাজসংশ্লিষ্ট কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আমাদের এ বৃক্ষরোপণ কর্মসূচির লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা এবং গাছের গুরুত্ব সম্পর্কে একটি টেকসই বার্তা ছড়িয়ে দেওয়া।'

এ বিষয়ে বি.সি.এস.আই.আর. ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল জলিল বলেন, 'শিক্ষার্থীদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ ও সচেতনতা তৈরিতে এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের এই উদ্যোগকে স্বাগত জানাই এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের নিয়ে পরিবেশবান্ধব বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করছি।'

এ সময় শিক্ষার্থীরা গাছ পেয়ে তাদের ভালো লাগার কথা তুলে ধরেন এবং যত্ন নেওয়ার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।

আয়োজনে আরও উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি মো. আবু জুবায়ের, যুগ্ম-সাধারণ সম্পাদক ইয়াসিন খন্দকার ইমন, কোষাধ্যক্ষ সুলাইমান, সাংগঠনিক সম্পাদক সাদিয়া জামিল দিয়া ও মাশরাফি জামান চৌধুরী এবং ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

উক্ত আয়োজনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ক্লাবের মিডিয়া সম্পাদক সোহান আহমেদ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব বিজ্ঞানচর্চা; বিজ্ঞানের প্রচার ও প্রসারের লক্ষ্যে জাতীয় বিজ্ঞান মেলা; সায়েন্স শো; বিজ্ঞানভিত্তিক পডকাস্ট পরিচালনার পাশাপাশি পরিবেশ রক্ষা ও সামাজিক সচেতনতা তৈরিতে প্রতিবছর এ ধরনের কর্মসূচির আয়োজন করে থাকে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)