Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

আকিজ রিসোর্সের উদ্যোগে ময়মনসিংহে ইনোভার সাফল্যের যাত্রা বিজনেস মিট ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ‘স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সঙ্গে এটা করেছে’: তিশা ১৫ আগস্ট ঘিরে সারাদেশে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা লোডশেডিং ব্যবস্থাপনা ও দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে এডিবির ভাইস প্রেসিডেন্টের বৈঠক ই-রিকশা ব্যবস্থাপনায় আসছে নতুন নীতিমালা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যুবদল নেতা ইউসুফ আলী হত্যার প্রতিবাদে রাজধানীতে যুবদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শনিবার, ২৫ জুলাই,২০২৬, ০৭:৫১ পিএম
যুবদল নেতা ইউসুফ আলী হত্যার প্রতিবাদে রাজধানীতে যুবদলের বিক্ষোভ

কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল বাবুর ওপর গুলিবর্ষণ এবং যুবদল নেতা ইউসুফ আলী হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর যুবদল।

ঢাকা মহানগর উত্তর যুবদলের উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। বিক্ষোভ মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় প্রতিবাদ ও ন্যায়বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা।

মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, এমপি, সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল এবং সদস্য সচিব সাজ্জাদুল মিরাজসহ কেন্দ্রীয় ও মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

সমাবেশে বক্তারা হাফিজুল বাবুর ওপর গুলিবর্ষণ এবং ইউসুফ আলী হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা বলেন, সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে রাজনৈতিক কর্মসূচি বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা জনগণ প্রতিহত করবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)