Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি ● চরফ্যাশনে এনসিপির কমিটিতে নাম অন্তর্ভুক্তির প্রতিবাদে সরকারি কর্মকর্তার সংবাদ সম্মেলন ● সচিবালয়ে এমপিদের সঙ্গে প্রবেশ করতে পারবেন শুধু দুজন ● ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, আটকা ৫৪১৮ যাত্রী ● কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান ● কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ● লালমোহনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত ● চীনের কুনমিংয়ে বাংলাদেশের ১৫ সরকারি কর্মকর্তার প্রশিক্ষণ কর্মসূচি শুরু ● ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, চলতি বছরে লক্ষ্য সাড়ে ৪ কোটি পরিবার ● মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ নভেম্বর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

এক টুকরো রুটির জন্য শিশুকে নির্যাতন, নিরাপত্তাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : সোমবার, ৫ অক্টোবর,২০২৬, ০৭:৫৬ পিএম
এক টুকরো রুটির জন্য শিশুকে নির্যাতন, নিরাপত্তাকর্মী আটক

রাজধানীর মিরপুরে এক টুকরো রুটি চুরি করে খাওয়ার অভিযোগে এক পথশিশুকে মারধরের ঘটনায় রিপন মন্ডল নামে এক নিরাপত্তাকর্মীকে আটক করেছে পুলিশ। নির্যাতনের শিকার শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) সালেহ্ মুহম্মদ জাকারিয়া।

তিনি জানান, গত শনিবার (৩ অক্টোবর) রাতে মিরপুর-১ নম্বরে শিশুটিকে মারধর করেন রিপন মন্ডল। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। নির্যাতনের শিকার শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এডিসি সালেহ্ মুহম্মদ জাকারিয়া বলেন, “আইনের শাসন মানতে হবে। যে কোনো ধরনের নির্মমতার ঘটনায় পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। এ ধরনের ঘটনায় কোনো ছাড় দেওয়া হবে না।”

এর আগে রোববার (৪ অক্টোবর) শিশুটিকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর ঘটনাটি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি শিশুটিকে মারধর করছেন। শিশুটি নিজেকে রক্ষার চেষ্টা করলেও তাকে ছাড় দেওয়া হচ্ছিল না। একপর্যায়ে পাশে থাকা একজন ব্যক্তি এগিয়ে এসে শিশুটিকে রক্ষা করার চেষ্টা করেন। পরে ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পথশিশুদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবীদের ভাষ্য, রাজধানীর বিভিন্ন এলাকায় পথশিশুরা খাবার, আশ্রয় ও নিরাপত্তার সংকটের মধ্যে দিন কাটায়। পরিবারের বিচ্ছিন্নতা, দারিদ্র্যসহ নানা কারণে অনেক শিশু রাস্তায় ঘুমায় এবং খাবারের জন্য মানুষের সহায়তা কিংবা বিভিন্নভাবে সংগ্রহ করা খাবারের ওপর নির্ভরশীল।

তাদের মতে, কোনো শিশু খাবার নেওয়ার ঘটনায় জড়িয়ে পড়লেও তাকে শারীরিকভাবে নির্যাতনের সুযোগ নেই। শিশুর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই ব্যবস্থা নেওয়া উচিত।

এ ঘটনায় রিপন মন্ডলকে পুলিশ হেফাজতে নেওয়ার পাশাপাশি শিশুটির চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আইনের শাসন নিশ্চিত করতে এবং এ ধরনের ঘটনায় দ্রুত ব্যবস্থা নিতে তারা তৎপর রয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)