Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

আকিজ রিসোর্সের উদ্যোগে ময়মনসিংহে ইনোভার সাফল্যের যাত্রা বিজনেস মিট ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ‘স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সঙ্গে এটা করেছে’: তিশা ১৫ আগস্ট ঘিরে সারাদেশে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা লোডশেডিং ব্যবস্থাপনা ও দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে এডিবির ভাইস প্রেসিডেন্টের বৈঠক ই-রিকশা ব্যবস্থাপনায় আসছে নতুন নীতিমালা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মানিকগঞ্জে ফ্রি মেডিকেল ও প্রতিবন্ধিতা সনাক্তকরণ ক্যাম্প অনুষ্টিত

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

প্রকাশ : মঙ্গলবার, ২৮ অক্টোবর,২০২৫, ০১:৪৬ পিএম
মানিকগঞ্জে ফ্রি মেডিকেল ও প্রতিবন্ধিতা সনাক্তকরণ ক্যাম্প অনুষ্টিত

মানিকগঞ্জে ফ্রি মেডিকেল ও প্রতিবন্ধিতা সনাক্তকরণ ক্যাম্প ও গাছ বিতরন অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে ১০ ঘটিকার সময় মানিকগঞ্জের নারাঙ্গাই এলাকায় ন্যাশনাল ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে মানিকগঞ্জ সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ এ ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। লায়ন্স ক্লাব অব ঢাকা ড্রিম সিটি, সিআরপি হাসপাতাল মানিকগঞ্জ, প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ ও এনপিআই' এর উদ্যোগে দিনব্যাপী এ ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্টিত হয় ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাকির হোসেন। তিনি বলেন,“প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারাও সমাজের সম্পদ। সুযোগ ও সহায়তা পেলে তারাও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।” আমাদের সমাজে অনেক সময় প্রতিবন্ধীদের প্রতি সহানুভূতির বদলে অবহেলা দেখা যায়। অথচ তারা আমাদেরই ভাই-বোন, সন্তান। তাদের পাশে দাঁড়ানো মানে মানবতার পাশে দাঁড়ানো। সমাজের প্রতিটি স্তরে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।বিশেষ অতিথির বক্তব্য রাখেন লায়ন্স ক্লাবের ও ড্রিম সিটির সভাপতি লায়ন্স লুৎফর রহমান, লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি ও পরিচালক সামছুল রহমান, সাবেক কেবিনেট সেক্রেটারি লায়ন্স ইজাজ আহমেদ, সদর প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি এডভোকেট মাসুদুল হক মাসুদ,ন্যাশনাল ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী ড.ফারুক হোসেন, সিআরপি হাসপাতালের অধ্যক্ষ মোঃ মাহাবুব ইসলাম, ল্যাব-২৪ এর পরিচালক ডাঃ আল মামুন,মানিকগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি আবুল বাসার আব্বাসী, টিআরইউর সভাপতি মনিরুল ইসলাম মিহির। বক্তব্য শেষে শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। দিনব্যাপী কর্মসূচিতে শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও স্থানীয় জনসাধারণ অংশগ্রহণ করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)