Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি ● চরফ্যাশনে এনসিপির কমিটিতে নাম অন্তর্ভুক্তির প্রতিবাদে সরকারি কর্মকর্তার সংবাদ সম্মেলন ● সচিবালয়ে এমপিদের সঙ্গে প্রবেশ করতে পারবেন শুধু দুজন ● ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, আটকা ৫৪১৮ যাত্রী ● কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান ● কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ● লালমোহনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত ● চীনের কুনমিংয়ে বাংলাদেশের ১৫ সরকারি কর্মকর্তার প্রশিক্ষণ কর্মসূচি শুরু ● ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, চলতি বছরে লক্ষ্য সাড়ে ৪ কোটি পরিবার ● মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ নভেম্বর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মানিকগঞ্জে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের স্মারকলিপি প্রদান

প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা

জেলা প্রতিনিধি,মানিকগঞ্জ

প্রকাশ : বুধবার, ২৯ অক্টোবর,২০২৫, ১১:০৬ পিএম
মানিকগঞ্জে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের স্মারকলিপি প্রদান

দেশের অন্যান্য জেলার মতো মানিকগঞ্জ জেলায়ও খুরচা সার ব্যবসা টিকিয়ে রাখা ও কৃষি উৎপাদন অব্যাহত রাখার স্বার্থে বিদ্যমান সার বিক্রয় নীতিমালা পুনর্বিবেচনার দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেছে মানিকগঞ্জ খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন।বুধবার দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে নিবেদন জানিয়ে বলেন, খুচরা সার বিক্রেতা ও তাদের পরিবার সহ পাঁচ কোটি কৃষক সরাসরি সুবিধাভোগী ও সেবাগ্ৰহীতা আর্থিকভাবে,লাইসেন্স বাতিল প্রক্রিয়ার ক্ষতিগ্রস্ত হবে। যার নেতিবাচক প্রক্রিয়া দেশের তৃণমূলে আঘাত হানবে। তাই খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বলবৎ ও চলমান রেখে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অফ বাংলাদেশ এর টি.ও নিবন্ধন পেতে প্রয়োজনীয় ব্যবস্থাপনার দাবি জানান তারা। নেতৃবৃন্দ আরো বলেন, বর্তমান নীতিমালায় সার বিক্রেতাদের ন্যায্য সুযোগ না থাকায় কৃষক পর্যায়ে সারের সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তাঁরা সরকারের প্রতি আহ্বান জানান, দ্রুত বিদ্যমান নীতিমালা পুনর্বিবেচনা করে খুচরা বিক্রেতাদের টিকে থাকার সুযোগ সৃষ্টি করা হোক, যাতে কৃষি উৎপাদন অব্যাহত থাকে।এ সময় উপস্থিত ছিলেন খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন, সদর উপজেলা সাধারণ সম্পাদক শেখ শরিফ আহমেদ, সিংগাইর উপজেলার সভাপতি মোঃ আজিজুল হক, সাটুরিয়া উপজেলার সভাপতি মোঃ মনির হোসেন, সাধারণ সম্পাদক শাহীন আলমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।সার ব্যবসা ও কৃষি উৎপাদন উভয়ই যাতে টিকে থাকে, এব্যাপারে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে। স্মারকলিপি প্রদান শেষে নেতৃবৃন্দ এমনআশা প্রকাশ করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)