Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি ● চরফ্যাশনে এনসিপির কমিটিতে নাম অন্তর্ভুক্তির প্রতিবাদে সরকারি কর্মকর্তার সংবাদ সম্মেলন ● সচিবালয়ে এমপিদের সঙ্গে প্রবেশ করতে পারবেন শুধু দুজন ● ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, আটকা ৫৪১৮ যাত্রী ● কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান ● কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ● লালমোহনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত ● চীনের কুনমিংয়ে বাংলাদেশের ১৫ সরকারি কর্মকর্তার প্রশিক্ষণ কর্মসূচি শুরু ● ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, চলতি বছরে লক্ষ্য সাড়ে ৪ কোটি পরিবার ● মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ নভেম্বর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মানিকগঞ্জে মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বিনামূল্যে চিকিৎসা সেবা

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

প্রকাশ : শনিবার, ১ নভেম্বর,২০২৫, ১১:৩০ পিএম
মানিকগঞ্জে মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বিনামূল্যে চিকিৎসা সেবা

মানিকগঞ্জে মানবতার ব্রত নিয়ে অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছেন মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন।শনিবার (১ নভেম্বর) মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম সেওতা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী বিনামূল্যে এই স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়।এ সময় এলাকার দুই সহস্রাধিক নারী-পুরুষ ও শিশু চিকিৎসা সেবা গ্রহণ করেন। রোগীরা বিনামূল্যে চিকিৎসাপত্র ও প্রয়োজনীয় ওষুধ পান।দিনব্যাপী স্বাস্থ্যসেবা কার্যক্রমে মেডিসিন, সার্জারি, গাইনি এন্ড অবস্, অর্থোপেডিক্স, কার্ডিওলজি, নাক কান গলা (ইএনটি), ডেন্টাল, স্ক্রিন এন্ড ভিডি (চর্ম ও যৌন), চক্ষু এবং শিশু ও অনবজাতক মোট দশটি বিভাগে দুজন করে ২০ জন কনসালটেন্স এই স্বাস্থ্যসেবা প্রদান করেন। প্রতি বিভাগে কনসালটেন্সদের সাথে দুই থেকে তিন জন করে সেবিকা সহায়তা করেন। ভলেন্টিয়ার হিসেবে কাজ করেছেন হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেশন এবং মার্কেটিং টিমের অর্ধ শতাধিক সদস্য। পাশাপাশি কাজ করেছে জেলা ছাত্রদলের স্বেচ্ছাসেবক টিম।
দুপুরে মুন্নু গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আফরোজা খানম রিতা এই স্বাস্থ্য সেবার উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন মুন্নু মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. আব্দুল করিম, মুন্নু হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ডা. জুলফিকার আহমেদ আমিন, ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. বোরহান উদ্দিন আহমেদ, অর্থপেডিক বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামান মানিক, ডেন্টাল সার্জন ডা. কুদরত-ই হাসান, সার্জারি বিশেষজ্ঞ এসিস্টেন্ট প্রফেসর ডা. জেসমিন আরেফিন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।প্রধান অতিথির বক্তব্যে আফরোজা খানম বলেন, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল একটি অলাভজনক প্রতিষ্ঠান। সেবার ব্রত নিয়েই হাসপাতালটি প্রতিষ্ঠা হয়েছে। এই হাসপাতালে মানিকগঞ্জ বাসির জন্য সারা জীবন স্বল্প মূল্যে সেবা দেওয়া হবে। স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্যই এই মেডিকেল ক্যাম্পের কার্যক্রম। পর্যায়ক্রমে এ কার্যক্রমের সুফল পাবে পুরো জেলাবাসী। জেলার প্রতিটা এলাকায় চলবে এই বিনামূল্যে স্বাস্থ্য সেবা।মানবতার সেবাই মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের স্বাস্থ্যসেবা কর্মসূচি অব্যাহত থাকবে জানিয়ে মুন্নু মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডাক্তার আব্দুল করিম‌ বলেন, মুন্নু গ্রুপের চেয়ারম্যান আফরোজা খানম রিতা'র নির্দেশনায় আমাদের এই সেবামূলক কার্যক্রম। আমরা বিশ্বাস করি– মানুষের জন্য কাজ করাই প্রকৃত মানবতা। অসহায় মানুষের পাশে থেকে তাদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়াই আমাদের অঙ্গীকার।সেবা নিতে আসা রোগীরাদের পরবর্তীতে হাসপাতালের যে কোন সেবা স্বল্পমূল্যে দেওয়া হবে। পরীক্ষা-নিরীক্ষায় ৩০ শতাংশ, অপারেশনে ৩০ শতাংশ ছাড় পাশাপাশি ছাড় পাবে বেড ভাড়ায়। গরিব রোগীদের জন্য বিনামূল্যে হাসপাতালে সকল ধরনের সেবা প্রদান করা হবে জানান তিনি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)