Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি ● চরফ্যাশনে এনসিপির কমিটিতে নাম অন্তর্ভুক্তির প্রতিবাদে সরকারি কর্মকর্তার সংবাদ সম্মেলন ● সচিবালয়ে এমপিদের সঙ্গে প্রবেশ করতে পারবেন শুধু দুজন ● ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, আটকা ৫৪১৮ যাত্রী ● কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান ● কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ● লালমোহনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত ● চীনের কুনমিংয়ে বাংলাদেশের ১৫ সরকারি কর্মকর্তার প্রশিক্ষণ কর্মসূচি শুরু ● ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, চলতি বছরে লক্ষ্য সাড়ে ৪ কোটি পরিবার ● মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ নভেম্বর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চরফ্যাশনে সুশীলন'র আয়োজনে কিশোর-কিশোরী ও পিয়ার লিডারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১ অক্টোবর,২০২৬, ০৬:১৯ পিএম
চরফ্যাশনে সুশীলন'র আয়োজনে কিশোর-কিশোরী ও পিয়ার লিডারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

ভোলার চরফ্যাশনে কিশোর-কিশোরী, সাংস্কৃতিক ও তরুণ পিয়ার লিডারদের নেতৃত্বের দক্ষতা, জীবনদক্ষতা এবং সামাজিক ও আচরণ পরিবর্তন বিষয়ে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর,২০২৬) চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
‎
‎বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন-এর উদ্যোগে এবং ইউনিসেফের সহায়তায় পরিচালিত “মা, শিশু ও কিশোর-কিশোরীর কল্যাণে সামাজিক ও আচরণ পরিবর্তন প্রোগ্রাম”-এর আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে কিশোর-কিশোরী ক্লাবের সদস্য, কমিউনিটি হাবের সদস্য, সাংস্কৃতিক কর্মী এবং স্থানীয় যুব ও পিয়ার লিডাররা অংশ নেন।
‎
‎প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল কিশোর-কিশোরী ও তরুণদের জ্ঞান, জীবনদক্ষতা ও নেতৃত্বের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লাব ও কমিউনিটিতে ইতিবাচক সামাজিক পরিবর্তনের সক্রিয় অংশীদার হিসেবে গড়ে তোলা।
‎
‎দুই দিনব্যাপী প্রশিক্ষণে সামাজিক ও আচরণ পরিবর্তন, কমিউনিটি এনগেজমেন্ট, সামাজিক জবাবদিহিতা, জীবনদক্ষতা, নেতৃত্বের বিকাশ, কৈশোরকালীন স্বাস্থ্য, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সাইবারবুলিং প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণকে অংশগ্রহণমূলক করতে দলীয় কাজ, মুক্ত আলোচনা, উপস্থাপনা, প্রশ্নোত্তর, পরিস্থিতিভিত্তিক অনুশীলন ও বিভিন্ন ব্যবহারিক কার্যক্রম পরিচালনা করা হয়।
‎
‎প্রশিক্ষণে ফ্যাসিলিটেটর হিসেবে দায়িত্ব পালন করেন সুশীলনের ভোলা জেলার সামাজিক ও আচরণ পরিবর্তন (SBC) প্রোগ্রামের প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ সজীব রহমান, ট্রেনিং অ্যান্ড মনিটরিং অফিসার মারুফা সুলতানা এবং প্রজেক্ট অফিসার জগন্নাথ রায়। তাঁরা কৈশোরকালের শারীরিক ও মানসিক পরিবর্তন, ব্যক্তিগত মাসিক স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা, ইতিবাচক আচরণ, কার্যকর যোগাযোগ, সিদ্ধান্ত গ্রহণ, সমস্যা সমাধান এবং নেতৃত্বের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন।
‎
‎প্রশিক্ষণে অনলাইন নিরাপত্তা ও সাইবারবুলিংয়ের বিষয়টিও গুরুত্ব পায়। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা, অনলাইন হয়রানি থেকে নিরাপদ থাকা, ঝুঁকিপূর্ণ পরিস্থিতি মোকাবিলা এবং প্রয়োজনীয় সহায়তা ও সেবা গ্রহণের বিষয়ে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।
‎
‎প্রশিক্ষণের অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল অংশগ্রহণকারীদের মাধ্যমে Quarterly Action Plan (ত্রৈমাসিক কর্মপরিকল্পনা) প্রণয়ন। দলীয় কাজের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের এলাকায় আগামী তিন মাসে কিশোর-কিশোরী ও তরুণদের সম্পৃক্ত করে কী ধরনের কার্যক্রম পরিচালনা করবেন, তার বাস্তবভিত্তিক পরিকল্পনা তৈরি করেন। এতে বাল্যবিবাহ প্রতিরোধ, বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ, কৈশোরকালীন স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা, সাইবার নিরাপত্তা এবং ইতিবাচক আচরণে উদ্বুদ্ধ করার মতো বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়।
‎
‎আলোচনায় তরুণদের শুধু সচেতনতার গ্রহীতা নয়, বরং সামাজিক পরিবর্তনের সক্রিয় অংশীদার হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। পিয়ার লিডারদের নিজ নিজ এলাকায় সহপাঠী ও অন্যান্য কিশোর-কিশোরীদের সচেতন করা এবং ইতিবাচক আচরণে উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়।
‎
‎প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা জানান, প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা তারা নিজেদের জীবনে প্রয়োগের পাশাপাশি বন্ধু, সহপাঠী, পরিবার ও কমিউনিটির অন্যান্য সদস্যদের মধ্যে ছড়িয়ে দিতে চান। বিশেষ করে বাল্যবিবাহ প্রতিরোধ, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা, সাইবার নিরাপত্তা এবং ইতিবাচক জীবনযাপন বিষয়ে তারা নিয়মিত সচেতনতামূলক কার্যক্রমে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন।
‎
‎আয়োজকরা বলেন, কিশোর-কিশোরী ও তরুণদের নেতৃত্বের সুযোগ তৈরি করা গেলে তারা নিজেদের পাশাপাশি পরিবার ও কমিউনিটিতেও ইতিবাচক পরিবর্তন আনতে পারে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞানকে বাস্তব কার্যক্রমে রূপ দিতে অংশগ্রহণকারীদের তৈরি ত্রৈমাসিক কর্মপরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের উদ্যোগ কিশোর-কিশোরীদের কল্যাণ এবং স্থানীয় পর্যায়ে ইতিবাচক সামাজিক ও আচরণগত পরিবর্তন ত্বরান্বিত করতে সহায়ক হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)