Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

আকিজ রিসোর্সের উদ্যোগে ময়মনসিংহে ইনোভার সাফল্যের যাত্রা বিজনেস মিট ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ‘স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সঙ্গে এটা করেছে’: তিশা ১৫ আগস্ট ঘিরে সারাদেশে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা লোডশেডিং ব্যবস্থাপনা ও দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে এডিবির ভাইস প্রেসিডেন্টের বৈঠক ই-রিকশা ব্যবস্থাপনায় আসছে নতুন নীতিমালা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

টেকনাফের শাহ পরীর দ্বীপ সাগর পাড়ে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ

হেলাল উদ্দিন, টেকনাফ

প্রকাশ : শনিবার, ১ আগস্ট,২০২৬, ০৮:৩৭ পিএম
টেকনাফের শাহ পরীর দ্বীপ সাগর পাড়ে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ হাজী পাড়া-দক্ষিণ পাড়া সংলগ্ন সাগর পাড়ে ভেসে আসা এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১ আগস্ট) বিকেলে শাহপরীরদ্বীপ দক্ষিণ পাড়া-হাজীপাড়া বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় জোয়ারের পানিতে মরদেহটি ভেসে আসে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন।

স্থানীয়দের দাবি, বেড়িবাঁধের ব্লকের মধ্যে কাপড়বিহীন একটি মরদেহ আটকে থাকতে দেখা যায়। পরে পুলিশকে খবর দিলে তারা স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৩২ বছর। তার মুখে দাড়ি রয়েছে এবং প্রাথমিকভাবে শরীরে বড় ধরনের কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শুক্রবার ভোরে শাহপরীরদ্বীপ উপকূলে রোহিঙ্গাবোঝাই নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের একজন হতে পারেন তিনি। তবে পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সনজীব জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)