Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি ● চরফ্যাশনে এনসিপির কমিটিতে নাম অন্তর্ভুক্তির প্রতিবাদে সরকারি কর্মকর্তার সংবাদ সম্মেলন ● সচিবালয়ে এমপিদের সঙ্গে প্রবেশ করতে পারবেন শুধু দুজন ● ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, আটকা ৫৪১৮ যাত্রী ● কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান ● কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ● লালমোহনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত ● চীনের কুনমিংয়ে বাংলাদেশের ১৫ সরকারি কর্মকর্তার প্রশিক্ষণ কর্মসূচি শুরু ● ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, চলতি বছরে লক্ষ্য সাড়ে ৪ কোটি পরিবার ● মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ নভেম্বর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মালয়েশিয়া পাচারের আগে টেকনাফে ১৭ জন উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ২৬ সেপ্টেম্বর,২০২৬, ১২:২২ পিএম
মালয়েশিয়া পাচারের আগে টেকনাফে ১৭ জন উদ্ধার

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতিকালে ১৭ জনকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করা হয়।

এসআরবি-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের সদস্যরা জানতে পারেন, মানবপাচারকারী একটি চক্র সমুদ্রপথে মালয়েশিয়ায় পাঠানোর জন্য কয়েকজনকে একটি বাড়িতে আটকে রেখেছে। পরে বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে দক্ষিণ লম্বরী এলাকার মো. ইব্রাহীমের বাড়িতে অভিযান চালানো হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যায়। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে ১৭ জন পুরুষকে উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে বান্দরবানের লামা এবং কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, রামু, সদর ও টেকনাফ উপজেলার বাসিন্দা রয়েছেন।

এসআরবি-১৫-এর ভাষ্য, বিদেশে পাঠানোর কথা বলে তাঁদের ওই বাড়িতে জড়ো করা হয়েছিল। আর্থিক লাভের জন্য সমুদ্রপথে তাঁদের অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা করেছিল চক্রটি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাঁদের জোরপূর্বক শ্রমে নিয়োজিত করার কোনো পরিকল্পনা ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

অভিযানের সময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধার হওয়া ১৭ জনকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫-এর সহকারী পুলিশ সুপার ও পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)