Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

আকিজ রিসোর্সের উদ্যোগে ময়মনসিংহে ইনোভার সাফল্যের যাত্রা বিজনেস মিট ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ‘স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সঙ্গে এটা করেছে’: তিশা ১৫ আগস্ট ঘিরে সারাদেশে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা লোডশেডিং ব্যবস্থাপনা ও দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে এডিবির ভাইস প্রেসিডেন্টের বৈঠক ই-রিকশা ব্যবস্থাপনায় আসছে নতুন নীতিমালা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

তিনজনের শরীর শতভাগ পুড়ে গেছে

কর্ণফুলীতে ফিশিং ট্রলারে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৬ নাবিক

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ৩০ জুন,২০২৬, ১০:৩১ পিএম
কর্ণফুলীতে ফিশিং ট্রলারে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৬ নাবিক

চট্টগ্রামের কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় নোঙর করা একটি ফিশিং ট্রলারে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ছয় নাবিক দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিনজনের শরীর ও শ্বাসনালি শতভাগ পুড়ে যাওয়ায় আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর পৌনে ১টার দিকে সদরঘাটের সাম্পানঘাট এলাকায় নোঙর করা এফভি দেশ নামের মাছ ধরার ট্রলারের ইঞ্জিন কক্ষে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়।

সদরঘাট নৌ থানা সূত্র জানায়, সোমবার দুপুরে ট্রলারটি কর্ণফুলী নদীর সাম্পানঘাট এলাকায় মুরিং বয়ায় নোঙর করে। মঙ্গলবার দুপুরে ইঞ্জিন কক্ষে আকস্মিক বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়লে ট্রলারে থাকা নাবিকরা দগ্ধ হন।

দগ্ধরা হলেন ট্রলারের প্রকৌশলী আশিকুজ্জামান তামিম (২২) এবং নাবিক মো. রুবেল (৩২), শাহ আলম (৪০), নিজাম উদ্দিন (৩৭), মো. রাসেল (৩৫) ও ছিদ্দিক আহমেদ (৫০)।

দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নেওয়া হলে একজন প্রাথমিক চিকিৎসা শেষে ফিরে যান। পরে ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সহকারী রেজিস্ট্রার ডা. লিটন কুমার পালিত জানান, প্রকৌশলী আশিকুজ্জামান তামিম, নাবিক রুবেল ও শাহ আলমের শরীর এবং শ্বাসনালি শতভাগ পুড়ে গেছে। তাদের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, আহত অপর তিন নাবিক—নিজাম উদ্দিন, মো. রাসেল ও ছিদ্দিক আহমেদের শরীরের ২ থেকে ৫ শতাংশ দগ্ধ হয়েছে। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)