Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

আকিজ রিসোর্সের উদ্যোগে ময়মনসিংহে ইনোভার সাফল্যের যাত্রা বিজনেস মিট ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ‘স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সঙ্গে এটা করেছে’: তিশা ১৫ আগস্ট ঘিরে সারাদেশে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা লোডশেডিং ব্যবস্থাপনা ও দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে এডিবির ভাইস প্রেসিডেন্টের বৈঠক ই-রিকশা ব্যবস্থাপনায় আসছে নতুন নীতিমালা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চোর সন্দেহে যুবককে কুকুর লেলিয়ে দেয়ার ঘটনায় জড়িতদের খুঁজছে র‍্যাব

জেলা প্রতিনিধি, কুমিল্লা

প্রকাশ : শনিবার, ২০ সেপ্টেম্বর,২০২৫, ০৮:১৯ এ এম
চোর সন্দেহে যুবককে কুকুর লেলিয়ে দেয়ার ঘটনায় জড়িতদের খুঁজছে র‍্যাব

কুমিল্লার বুড়িচংয়ে সাকুরা স্টিল মিলে চুরির অভিযোগে এক যুবককে ধরে দুটি কুকুর লেলিয়ে দিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ৩১ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়। এতে জড়িতের গ্রেপ্তারের দাবিসহ সমালোচনার ঝড় ওঠে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে বিষয়টি জানতে পেরে জড়িতদের আটক করতে অভিযানে নামে র‍্যাব-১১, সিপিসি ২ কুমিল্লার একটি দল। নির্যাতনের শিকার ভুক্তভোগী যুবকের নাম জয় চন্দ্র সরকার (২৬)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার শিতলপাড়া গ্রামের বিষ্ণ নমের ছেলে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় র‍্যাব জানায়, এ ঘটনায় জড়িত ৩ ব্যক্তিকে আটক করা হয়েছে। এ বিষয়ে শনিবার সকাল সাড়ে ১০টায় নগরীর শাকতলা র‍্যাব কার্যালয়ে এক প্রেস ব্রিফিং করবেন কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম। তবে র‍্যাবের পক্ষ থেকে আটক ৩ জনের পরিচয় জানানো হয়নি। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক জানান, ‘এ ঘটনায় রাতে মামলা দায়ের করা হয়েছে। আটক তিনজনকে র‌্যাব হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)