Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি ● চরফ্যাশনে এনসিপির কমিটিতে নাম অন্তর্ভুক্তির প্রতিবাদে সরকারি কর্মকর্তার সংবাদ সম্মেলন ● সচিবালয়ে এমপিদের সঙ্গে প্রবেশ করতে পারবেন শুধু দুজন ● ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, আটকা ৫৪১৮ যাত্রী ● কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান ● কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ● লালমোহনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত ● চীনের কুনমিংয়ে বাংলাদেশের ১৫ সরকারি কর্মকর্তার প্রশিক্ষণ কর্মসূচি শুরু ● ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, চলতি বছরে লক্ষ্য সাড়ে ৪ কোটি পরিবার ● মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ নভেম্বর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকা ডুবে নারী-শিশুসহ নিহত ২, নিখোঁজ ১

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর,২০২৬, ০৮:১২ পিএম
টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকা ডুবে নারী-শিশুসহ নিহত ২, নিখোঁজ ১

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে এক নারী ও এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক নারী নিখোঁজ রয়েছেন। কোস্টগার্ডের সদস্যরা ৮ বাংলাদেশি ও ৮ রোহিঙ্গাসহ ১৬ জনকে জীবিত উদ্ধার করেছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ২টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া নৌকাঘাট এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মিয়ানমার থেকে সাগরপথে বাংলাদেশে প্রবেশের সময় নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায়। খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে ৮ বাংলাদেশি নাগরিক ও ৮ রোহিঙ্গা নাগরিককে জীবিত উদ্ধার করেন। পরে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। এ সময় এক নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এখনো এক নারী নিখোঁজ রয়েছেন।

ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা প্রায় এক বছর আগে বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন। পরে সাগরপথে তারা বাংলাদেশে ফেরার চেষ্টা করছিলেন বলে জানিয়েছেন।

তিনি আরও জানান, কী কারণে নৌকাটি ডুবে গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় দালালদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে। তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)