Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি ● চরফ্যাশনে এনসিপির কমিটিতে নাম অন্তর্ভুক্তির প্রতিবাদে সরকারি কর্মকর্তার সংবাদ সম্মেলন ● সচিবালয়ে এমপিদের সঙ্গে প্রবেশ করতে পারবেন শুধু দুজন ● ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, আটকা ৫৪১৮ যাত্রী ● কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান ● কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ● লালমোহনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত ● চীনের কুনমিংয়ে বাংলাদেশের ১৫ সরকারি কর্মকর্তার প্রশিক্ষণ কর্মসূচি শুরু ● ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, চলতি বছরে লক্ষ্য সাড়ে ৪ কোটি পরিবার ● মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ নভেম্বর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আটঘর ইউপিতে চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা মাহফুজ

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ৩০ সেপ্টেম্বর,২০২৬, ০৭:০৩ পিএম
আটঘর ইউপিতে চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা মাহফুজ

ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন উপজেলা যুবদল নেতা মাহফুজ খান।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি ইতোমধ্যে স্থানীয় মানুষের সঙ্গে গণসংযোগ ও মতবিনিময় শুরু করেছেন।

মাহফুজ খান আটঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সাবেক প্রধান শিক্ষক আলহাজ মো. হায়দার আলী খানের ছেলে। তিনি এমএ ডিগ্রিধারী এবং দীর্ঘদিন ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পর গত ১৭ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

মাহফুজ খান বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে কাজ করতে গিয়ে তিনি সাধারণ মানুষের সমস্যা ও প্রত্যাশা কাছ থেকে দেখেছেন। জনগণের সেবা এবং এলাকার উন্নয়নের লক্ষ্যেই তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান।

রাজনৈতিক কর্মকাণ্ড করতে গিয়ে বিভিন্ন সময় হামলা, মামলা ও কারাভোগের শিকার হয়েছেন বলে দাবি করেন তিনি। তার অভিযোগ, ফ্যাসিবাদী সরকারের আমলে প্রতিটি নির্বাচনের আগে তাকে ভোটকেন্দ্রে যেতে বাধা দিতে তার নামে মিথ্যা ও ভিত্তিহীন চাঁদাবাজির মামলা দেওয়া হয়েছে।

চেয়ারম্যান নির্বাচিত হলে তার পরিকল্পনার বিষয়ে মাহফুজ খান বলেন, সুযোগ পেলে ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং তরুণদের কর্মসংস্থানকে সর্বোচ্চ গুরুত্ব দেব। খেলাধুলার প্রসারের পাশাপাশি বাঙালি সংস্কৃতির চর্চা বাড়িয়ে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে কাজ করব।

তিনি আরও বলেন, আটঘর ইউনিয়নের মানুষের পাশে থেকে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে চাই। তবে প্রার্থী হওয়ার বিষয়ে এলাকার মানুষের মতামত ও সমর্থনকে গুরুত্ব দিচ্ছি।

এদিকে আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে আটঘর ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন পর্যায়ের প্রার্থীরা নিজেদের অবস্থান জানান দিতে স্থানীয়ভাবে গণসংযোগ করছেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)