Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি ● চরফ্যাশনে এনসিপির কমিটিতে নাম অন্তর্ভুক্তির প্রতিবাদে সরকারি কর্মকর্তার সংবাদ সম্মেলন ● সচিবালয়ে এমপিদের সঙ্গে প্রবেশ করতে পারবেন শুধু দুজন ● ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, আটকা ৫৪১৮ যাত্রী ● কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান ● কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ● লালমোহনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত ● চীনের কুনমিংয়ে বাংলাদেশের ১৫ সরকারি কর্মকর্তার প্রশিক্ষণ কর্মসূচি শুরু ● ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, চলতি বছরে লক্ষ্য সাড়ে ৪ কোটি পরিবার ● মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ নভেম্বর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

তরুণ রোহানের সন্ধান চায় পরিবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : সোমবার, ৫ অক্টোবর,২০২৬, ১১:২৭ এ এম
তরুণ রোহানের সন্ধান চায় পরিবার

ঢাকার নবাবগঞ্জ উপজেলার গালিমপুর পাইকসা গ্রামের তরুণ রোহান বেপারী নিখোঁজ হয়েছেন। ২২ বছর বয়সী রোহান মঞ্জু বেপারী ও শাহানাজ দম্পতির একমাত্র ছেলে। তাঁর নিখোঁজের ঘটনায় উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছেন পরিবারের সদস্য ও স্বজনরা।

রোববার সন্ধ্যায় রোহানের নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেন তাঁর মামাতো ভাই আবু সায়েম।

তিনি জানান, রোববার সকাল ৭টার দিকে লাল রঙের টি-শার্ট ও জিন্সপ্যান্ট পরে ঢাকার বাড্ডায় কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন রোহান। সকাল ৯টার দিকে তিনি আরেক মামাতো ভাই রাতুলকে ফোন করে জানান, তিনি রাজধানীর গুলিস্তানে পৌঁছেছেন। এরপর গুলিস্তান থেকে বাড্ডায় কীভাবে যেতে হবে, তা জেনে ফোন কেটে দেন। এর কিছুক্ষণ পর থেকেই রোহানের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

আবু সায়েম বলেন, রোহানের কিছুটা মানসিক সমস্যা রয়েছে। তাঁর নিখোঁজের পর থেকে বাবা-মা, দুই বোনসহ পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজন উদ্বেগের মধ্যে সময় পার করছেন।

পরিবারের পক্ষ থেকে রোহানের সন্ধানে সবার সহযোগিতা চাওয়া হয়েছে। কেউ তাঁর সন্ধান পেলে ০১৮২২৭৮২৬৭৫ অথবা ০১৮৪৯৩২২২২৮ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন পরিবারের সদস্যরা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)