Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি ● চরফ্যাশনে এনসিপির কমিটিতে নাম অন্তর্ভুক্তির প্রতিবাদে সরকারি কর্মকর্তার সংবাদ সম্মেলন ● সচিবালয়ে এমপিদের সঙ্গে প্রবেশ করতে পারবেন শুধু দুজন ● ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, আটকা ৫৪১৮ যাত্রী ● কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান ● কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ● লালমোহনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত ● চীনের কুনমিংয়ে বাংলাদেশের ১৫ সরকারি কর্মকর্তার প্রশিক্ষণ কর্মসূচি শুরু ● ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, চলতি বছরে লক্ষ্য সাড়ে ৪ কোটি পরিবার ● মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ নভেম্বর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

'ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে'

জেলা প্রতিনিধি, ফরিদপুর

প্রকাশ : শনিবার, ১০ অক্টোবর,২০২৬, ১০:০৪ পিএম
'ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে'

ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শনিবার (১০ অক্টোবর) সকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদের হলরুমে ফ্যামিলি কার্ড কর্মসূচির সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ ইসলাম বলেন, নির্বাচনের আগে দেশের ১৮ কোটি মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। ভোটারের হাতের কালি শুকানোর আগেই এ প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে সরকার।

তিনি বলেন, গত ১৭ বছরে শেখ হাসিনা ও তাঁর পরিবার দেশকে টুকরো টুকরো করে গেছে। সেখান থেকে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে বর্তমান সরকার। তৃণমূল পর্যায় থেকে মানুষের ক্ষমতায়ন নিশ্চিত করতেই ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে।

পরে প্রতিমন্ত্রী আসন্ন দুর্গাপূজা-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে জিআর চাল বিতরণ অনুষ্ঠানে যোগ দেন।

এ সময় শামা ওবায়েদ বলেন, এ সরকার ‘সংখ্যালঘু’ শব্দে বিশ্বাস করে না। সবার সমান মর্যাদা নিশ্চিত করাই সরকারের দায়িত্ব। কোনোভাবেই স্বৈরাচারের দোসর বা কোনো গুপ্ত গোষ্ঠী যাতে দুর্গাপূজায় বিঘ্ন ঘটাতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)