Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি ● চরফ্যাশনে এনসিপির কমিটিতে নাম অন্তর্ভুক্তির প্রতিবাদে সরকারি কর্মকর্তার সংবাদ সম্মেলন ● সচিবালয়ে এমপিদের সঙ্গে প্রবেশ করতে পারবেন শুধু দুজন ● ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, আটকা ৫৪১৮ যাত্রী ● কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান ● কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ● লালমোহনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত ● চীনের কুনমিংয়ে বাংলাদেশের ১৫ সরকারি কর্মকর্তার প্রশিক্ষণ কর্মসূচি শুরু ● ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, চলতি বছরে লক্ষ্য সাড়ে ৪ কোটি পরিবার ● মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ নভেম্বর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বুধবার, ৭ অক্টোবর,২০২৬, ০১:২০ পিএম
বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

দুই দিন বন্ধ থাকার পর বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপে কিউ-ক্যাশ নেটওয়ার্কের আওতাধীন প্রায় ৩০টি ব্যাংকের এটিএম, কার্ডসহ বিভিন্ন ডিজিটাল লেনদেন সেবা স্বাভাবিক হয়েছে। পরিচালনাকারী প্রতিষ্ঠান আইটি কনসালট্যান্টস পিএলসি (আইটিসি) ও সংশ্লিষ্ট ব্যাংকগুলো মঙ্গলবার রাতে সেবা চালুর বিষয়টি নিশ্চিত করেছে।

কিউ-ক্যাশের অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, নেটওয়ার্কের আওতাধীন সব সেবা এখন স্বাভাবিকভাবে কার্যকর রয়েছে। ফলে গ্রাহকরা আগের মতো লেনদেন করতে পারবেন।

একই রাতে ব্যাংক এশিয়া গ্রাহকদের খুদে বার্তায় জানায়, তাদের এটিএম, কার্ড, পিওএস, এনপিএসবি, ই-কমার্স ও কিউআর সেবা পুরোপুরি সচল হয়েছে।

এর আগে রোববার (৪ অক্টোবর) রাত ৯টার পর কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে প্রায় ৩০টি ব্যাংকের কার্ড ও বিভিন্ন লেনদেন সেবা বন্ধ হয়ে যায়। এতে এটিএম, পিওএস মেশিন ও কার্ডভিত্তিক লেনদেনসহ কয়েকটি ডিজিটাল ব্যাংকিং সেবা ব্যাহত হয়।

প্রাথমিকভাবে ব্যাংকগুলোর পক্ষ থেকে গ্রাহকদের জানানো হয়েছিল, আগামী ১০ অক্টোবর দুপুর ১২টার পর এসব সেবা চালু হতে পারে। এতে গ্রাহকদের মধ্যে ভোগান্তি তৈরি হয়।

পরিস্থিতি বিবেচনায় দ্রুত সেবা স্বাভাবিক করতে বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট ব্যাংকগুলো তৎপর হয়। এর অংশ হিসেবে মঙ্গলবার কিউ-ক্যাশের ব্যবস্থাপনা পরিচালককে বাংলাদেশ ব্যাংকে তলব করা হয়।

মঙ্গলবার রাত ৯টায় বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র সাঈদা খানম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাত থেকে আইটি কনসালট্যান্টস পিএলসি পরিচালিত কিউ-ক্যাশ নেটওয়ার্কে রক্ষণাবেক্ষণ কাজ চলায় কয়েকটি ব্যাংকের লেনদেন সেবা ব্যাহত হয়। এতে গ্রাহকদের ভোগান্তিতে পড়তে হয়।

গ্রাহকদের স্বাভাবিক লেনদেন নিশ্চিত ও তাদের স্বার্থ সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে কেন্দ্রীয় ব্যাংক কিউ-ক্যাশের ব্যবস্থাপনা পর্যবেক্ষণের মাধ্যমে কার্ডভিত্তিক সেবাগুলো দ্রুত চালুর নির্দেশ দেয়।

বাংলাদেশ ব্যাংকের ওই নির্দেশনার কয়েক ঘণ্টার মধ্যেই কিউ-ক্যাশের আওতাধীন ব্যাংকগুলোর এটিএম, কার্ডসহ সংশ্লিষ্ট ডিজিটাল লেনদেন সেবা পুরোপুরি স্বাভাবিক হয়ে আসে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)