Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি ● চরফ্যাশনে এনসিপির কমিটিতে নাম অন্তর্ভুক্তির প্রতিবাদে সরকারি কর্মকর্তার সংবাদ সম্মেলন ● সচিবালয়ে এমপিদের সঙ্গে প্রবেশ করতে পারবেন শুধু দুজন ● ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, আটকা ৫৪১৮ যাত্রী ● কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান ● কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ● লালমোহনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত ● চীনের কুনমিংয়ে বাংলাদেশের ১৫ সরকারি কর্মকর্তার প্রশিক্ষণ কর্মসূচি শুরু ● ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, চলতি বছরে লক্ষ্য সাড়ে ৪ কোটি পরিবার ● মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ নভেম্বর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মোঃ শহীদুল্লাহ্'র কবিতা, শিশুর হাসি

সাহিত্য ডেস্ক

প্রকাশ : রবিবার, ২৫ মে,২০২৫, ০৫:১২ পিএম
মোঃ শহীদুল্লাহ্'র কবিতা, শিশুর হাসি

দিনে হাসে ঐ দিনমনি

দেখি উদয় ও অস্তাচলে;

শশীর হাসিতে নিশীতে

মোদের কতো প্রেম প্রীতি ফলে।

তারকা রাজিকে সুষ্মিতা কই

তমসেও পাই সুখ,

খদ্যাতিকাও কম নয় ভাই

সেও হরে কত দুঃখ।

ঝড়ের কবলে বজ্রের হাসি

তাহারও যে কতো কাম,

নিঝুম দ্বীপেও ক্ষণে ক্ষণে হাসে

আলেয়া যে তার নাম।

মাটির ভিতরে চকমকি,

কোহিনূর নূরালয় হাসে,

কতো যে খনিজ বস্তুর হাসি,

আসে কার অবিশ্বাসে?

যতো দেখে যাই হাসির কলিতে

ফুটছে কতোই ফুল,

সবই তো মহা স্রষ্টার ধন

কেউই বলিনা তা ভুল।

পৃথিবীতে যতো হাসির খোরাক

সবার সামনে ভাসে,

তাহাতে কেউবা আনন্দ পায়

কেউ বেদনায় কাশে ক্ষণে ক্ষণে

কারো হাসির লগনে

আমিও ব্যথিত হই,

তবে যদি দেখি কোন শিশু

তার হাসির ফুটায় খই,

তখনি তড়িৎ হাজারো দুঃখের

অবসান হয় মোর,

সরগ শুশীল আসিয়া বুঝি

কেটে দেয় সব ঘোর।  

আছেন যত জ্ঞানী গুণী

ছোট বড় মহাজন মন,

শিশুর হাসি মোরে

এত ভালো লাগে

আপনারা বাকি কন?

কবি আমি নহি,

ছবি দিনু তাও

সকল শিশুর হাতে,

আমাতে জানিয়া

তারাও খেলুক

ধরণীর আঙ্গিনাতে।

শিশুরাই যেন জাগতিক ফুল

মোর কাছে ওরা হিত,

সবাই না হয় গেয়ে যাও ভাই

সকল শিশুর গীত।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)