Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

আকিজ রিসোর্সের উদ্যোগে ময়মনসিংহে ইনোভার সাফল্যের যাত্রা বিজনেস মিট ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ‘স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সঙ্গে এটা করেছে’: তিশা ১৫ আগস্ট ঘিরে সারাদেশে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা লোডশেডিং ব্যবস্থাপনা ও দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে এডিবির ভাইস প্রেসিডেন্টের বৈঠক ই-রিকশা ব্যবস্থাপনায় আসছে নতুন নীতিমালা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শিক্ষাখাতের এত সংকটের পরও এই ফল অবশ্যই ভালো: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : মঙ্গলবার, ১১ আগস্ট,২০২৬, ০৭:০০ পিএম
শিক্ষাখাতের এত সংকটের পরও এই ফল অবশ্যই ভালো: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষাখাতে দীর্ঘদিনের নানা সংকটের পরও এবারের ফলাফল ভালো হয়েছে। তিনি বলেন, এই ফলাফল পাঁচ মাসের নয়, বরং দীর্ঘদিনের সংকটের প্রতিফলন।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বার্ক) মিলনায়তনে ‘সমৃদ্ধ অর্থনীতির বিনির্মাণে শিক্ষা: দক্ষতা, ভাষাগত সক্ষমতা ও বৈশ্বিক গতিশীলতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, “শিক্ষাখাতের এত সংকটের পরও এই ফল অবশ্যই ভালো। এই নম্বর কি শিক্ষার্থীরা পাঁচ মাসে পেয়েছে? দীর্ঘদিনের সংকটের ফল এটি।”

তিনি বলেন, “ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা কাজ করছি। গত ২০ বছরে আমরা আরও পিছনের দিকে এসেছি। শিক্ষক সংকট ভয়াবহ।”

এসএসসি পরীক্ষার ফলাফলে শিক্ষার্থীদের ফল খারাপ হয়েছে—এমন মন্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে শিক্ষামন্ত্রী বলেন, “এসএসসির ফলে ড্রপ হয়েছে, এটা বলা যায় না। কারণ জোর করে কি ফল করানো যায়? জোর করে পাস করানো যায়?”

শিক্ষক নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, আলোচনার টেবিলে থাকা কোনো রেজুলেশন রাষ্ট্রীয় চূড়ান্ত সিদ্ধান্ত নয়। যাচাই-বাছাই না করে শিক্ষার্থীরা উসকানিতে পা দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “৭৭ হাজার শিক্ষক নিয়োগে বাছাইয়ের পর নিয়োগ প্রক্রিয়া ঠিক করা হবে।”

শিক্ষকদের দায়িত্ব ও শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, “শিক্ষকরা বেতন-ভাতা নেবেন, কিন্তু রেজাল্ট জিরো হবে—তা হতে পারে না।”

শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)