Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি ● চরফ্যাশনে এনসিপির কমিটিতে নাম অন্তর্ভুক্তির প্রতিবাদে সরকারি কর্মকর্তার সংবাদ সম্মেলন ● সচিবালয়ে এমপিদের সঙ্গে প্রবেশ করতে পারবেন শুধু দুজন ● ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, আটকা ৫৪১৮ যাত্রী ● কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান ● কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ● লালমোহনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত ● চীনের কুনমিংয়ে বাংলাদেশের ১৫ সরকারি কর্মকর্তার প্রশিক্ষণ কর্মসূচি শুরু ● ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, চলতি বছরে লক্ষ্য সাড়ে ৪ কোটি পরিবার ● মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ নভেম্বর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

একাদশে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ, ভর্তি শুরু রোববার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শনিবার, ১৯ সেপ্টেম্বর,২০২৬, ১০:৩৫ পিএম
একাদশে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ, ভর্তি শুরু রোববার

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে ফল প্রকাশ করা হয়। এর মাধ্যমে কোন শিক্ষার্থী কোন কলেজে ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন, তা জানা যাবে।

এদিকে, শিক্ষার্থীরা একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে (https://xiclassadmission.gov.bd/) প্রবেশ করে প্রকাশিত ফলাফল দেখতে পারবেন। পাশাপাশি তাদের নিবন্ধিত মোবাইল ফোন নম্বরে ফল এসএমএস করে পাঠানো হবে। চূড়ান্ত ফল প্রকাশের পর শিক্ষার্থীদের এখন সশরীরে কলেজে গিয়ে ভর্তি সম্পন্ন করতে হবে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র জানিয়েছে, চূড়ান্ত ফলাফলে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হবে রোববার (২০ সেপ্টেম্বর)। এদিন থেকে মনোনীত কলেজে গিয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে ভর্তি নিশ্চিত করা যাবে। এ কার্যক্রম চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম দফার ফল প্রকাশ করা হয়। ওই ফল অনুযায়ী, এবার একাদশে ভর্তির জন্য মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে প্রথম ধাপে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জনকে বিভিন্ন কলেজে ভর্তির জন্য মনোনয়ন দেওয়া হয়।

তবে অনলাইনে আবেদন করেও ১৪ হাজার ৪১৫ জন শিক্ষার্থী প্রথম ধাপে ভর্তির সুযোগ পাননি। তাদের মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী ছিলেন ২ হাজার ২০৫ জন।

বোর্ডের তথ্য অনুযায়ী, দেশের ১১টি অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পছন্দক্রমে রাখেননি। অন্যদিকে, ৪১৬টি কলেজ কোনো শিক্ষার্থীকে ভর্তির জন্য মনোনয়ন পায়নি। অর্থাৎ এসব প্রতিষ্ঠানে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির জন্য কোনো শিক্ষার্থী নির্বাচিত হননি।

চলতি ভর্তি কার্যক্রমের আওতায় গত ২ সেপ্টেম্বর অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়। আবেদন করার শেষ সময় ছিল ১৩ সেপ্টেম্বর রাত ৮টা। ভর্তি নির্দেশিকা অনুযায়ী, প্রত্যেক শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে রাখার সুযোগ পেয়েছেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)