Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি ● চরফ্যাশনে এনসিপির কমিটিতে নাম অন্তর্ভুক্তির প্রতিবাদে সরকারি কর্মকর্তার সংবাদ সম্মেলন ● সচিবালয়ে এমপিদের সঙ্গে প্রবেশ করতে পারবেন শুধু দুজন ● ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, আটকা ৫৪১৮ যাত্রী ● কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান ● কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ● লালমোহনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত ● চীনের কুনমিংয়ে বাংলাদেশের ১৫ সরকারি কর্মকর্তার প্রশিক্ষণ কর্মসূচি শুরু ● ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, চলতি বছরে লক্ষ্য সাড়ে ৪ কোটি পরিবার ● মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ নভেম্বর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

স্বাস্থ্যসচেতন প্রজন্ম গড়তে ইসলামপুরে জাংক ফুড বিরোধী ক্যাম্পেইন

জেলা প্রতিনিধি, জামালপুর

প্রকাশ : মঙ্গলবার, ১১ নভেম্বর,২০২৫, ০৫:২৬ পিএম
স্বাস্থ্যসচেতন প্রজন্ম গড়তে ইসলামপুরে জাংক ফুড বিরোধী ক্যাম্পেইন

সুষম খাদ্য গ্রহণ ও নির্বাচনের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়নের শাহজাহানের বাড়িতে দিনব্যাপী জাংক ফুড বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত এ ক্যাম্পেইনটি আয়োজন করে জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইম্প্রুভড নিউট্রিশন (GESMIN) প্রকল্প। অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রাম এর আওতায় উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অংশীদারিত্বে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।অনুষ্ঠানে জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএএম আবু তাহের, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মনোয়ারা বেগম, উন্নয়ন সংঘের উপ নির্বাহী পরিচালক ফাহাদ মাহমুদ ইবনে হুদা, পরিচালক কর্মসূচি মোর্শেদ ইকবাল, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাছের মোহাম্মদ শফিউল্লাহ অভি, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক কমল কুমার পাল, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর জেসমিন প্রকল্পের কমিউনিকেশন ডকুমেন্টেশন এন্ড এডভোকেসী স্পেশালিষ্ট কাওনান মুরছালিন, জেসমিন প্রকল্পের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার আবিদ হাসান, রাশিদুল হাসান প্রমুখ।বক্তারা বলেন, শিশু-কিশোরসহ সব বয়সের মানুষের জন্য সুষম খাদ্য গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাংক ফুড স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় তা পরিহার করে পুষ্টিকর ও স্থানীয়ভাবে উৎপাদিত খাবার গ্রহণে সবাইকে উদ্বুদ্ধ করা উচিত।দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পেইনে স্থানীয় নারী-পুরুষ, কিশোর-কিশোরী ও গণ্যমান্য সহ শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)