Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি ● চরফ্যাশনে এনসিপির কমিটিতে নাম অন্তর্ভুক্তির প্রতিবাদে সরকারি কর্মকর্তার সংবাদ সম্মেলন ● সচিবালয়ে এমপিদের সঙ্গে প্রবেশ করতে পারবেন শুধু দুজন ● ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, আটকা ৫৪১৮ যাত্রী ● কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান ● কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ● লালমোহনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত ● চীনের কুনমিংয়ে বাংলাদেশের ১৫ সরকারি কর্মকর্তার প্রশিক্ষণ কর্মসূচি শুরু ● ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, চলতি বছরে লক্ষ্য সাড়ে ৪ কোটি পরিবার ● মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ নভেম্বর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইসলামপুরে বিএনপির আলোচনা সভা

জেলা প্রতিনিধি, জামালপুর

প্রকাশ : মঙ্গলবার, ১১ নভেম্বর,২০২৫, ০৬:৩৭ পিএম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইসলামপুরে বিএনপির আলোচনা সভা

জামালপুরের ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করেছে উপজেলা শ্রমিক দল ও পৌর শ্রমিক দল।মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলা দলীয় কার্যালয়ের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা শ্রমিক দলের সভাপতি মমিনুর রহমান মমিন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জালাল এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান খান শাহিন, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, উপজেলা বিএনপির উপদেষ্টা আব্দুর রউফ ওহাব মাস্টার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সরকার আলী মেম্বার ও বাবলু সরদার, সাংগঠনিক সম্পাদক আবির আহম্মেদ বিপুল মাস্টার, সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, উপজেলা যুবদলের আহ্বায়ক হেলাল শেখ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুদুজ্জামান লুলু, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান বিপুল, পৌর শ্রমিক দলের আহ্বায়ক লাভলু শেখ এবং সদস্য সচিব শামীম আহম্মেদ প্রমুখ।বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, এ দিনটি বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্মরণীয়। তারা সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)