Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

আকিজ রিসোর্সের উদ্যোগে ময়মনসিংহে ইনোভার সাফল্যের যাত্রা বিজনেস মিট ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ‘স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সঙ্গে এটা করেছে’: তিশা ১৫ আগস্ট ঘিরে সারাদেশে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা লোডশেডিং ব্যবস্থাপনা ও দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে এডিবির ভাইস প্রেসিডেন্টের বৈঠক ই-রিকশা ব্যবস্থাপনায় আসছে নতুন নীতিমালা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সিদ্ধিরগঞ্জে সাংবাদিকের মোটরসাইকেল চুরির ৭ দিনেও উদ্ধার না হওয়ায় ক্ষোভ

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

প্রকাশ : শুক্রবার, ১১ এপ্রিল,২০২৫, ০৮:১৬ পিএম
সিদ্ধিরগঞ্জে সাংবাদিকের মোটরসাইকেল চুরির ৭ দিনেও উদ্ধার না হওয়ায় ক্ষোভ

নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাংবাদিকের গ্রে রংয়ের ১৬০ সিসি মটরসাইকেল চুরি হয়েছে। চুরির ৭ দিনেও মোটরসাইকেল উদ্ধার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় সাংবাদিকসহ এলাকাবাসী।

গত ৪ এপ্রিল সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী এলাকার ওসমান গণির বাড়ির গ্যারেজ থেকে মটরসাইকেলটি (ঢাকা-মেট্রো-ল-৪৪-৩৫৪০) চুরি হয়। এ ঘটনায় ওই দিনই সাংবাদিক নুরুল আজিজ চৌধুরী সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

জানা যায়, সাংবাদিক নুরুল আজিজ চৌধুরী পরিবার পরিজন নিয়ে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী এলাকার ৬ নং সড়কের ৬৫/এ বাড়ীর চতুর্থ তলায় ভাড়ায় বসবাস করছেন।

প্রতিদিন কাজ শেষে বাসায় ফিরে বাড়ীর নিচতলায় অন্যান্য ভাড়াটিয়ার মটরসাকেলের সাথে তার মটরসাইকেলটি রাখেন। গত ১ এপ্রিল ঈদের ছুটিতে মটরসাইকেল রেখে আত্মীয়ের বাসায় বেড়াতে যায় সাংবাদিক নুরুল আজিজ। এরপর ৪ তারিখ সকালে এসে দেখে তার মটরসাইকেলটি নেই। এ বিষয়টি কেয়ারটেকার খোকন ও বাড়ীর মালিক ওসমান গণিকে জানানা হলেও তারা কোন কিছুই জানেনা বলে জানায়।

ঘটনাটি থানায় জানিয়ে অভিযোগ দিলে সিদ্ধিরগঞ্জ থানার এস আই আশরাফ উজ্জামানকে তদন্তের দায়িত্ব দেয়া হয়। ঘটনার ৭ দিনেও মটরসাইকেল উদ্ধার না হওয়ায় স্থানীয় সাংবাদিকসহ এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে দ্রæত মটরসাইকেল উদ্ধারের দাবি জানান। এলাকাবাসী আরও জানায়, এ বাড়ীতে আগেও একাধিকবার চুরির ঘটনা ঘটেলেও মালিক কোন ব্যবস্থা নেয়নি।

নীচ তলা পুরোটাই কারপার্কিং রাখার কথা থাকলেও রাখা হয়নি। দেয়া হয়নি বাড়ির সামনে কোন কেচি গেইট। মালিকের উদাসীনতায় প্রায়ই এমনটি ঘটছে দাবি এলাকাবাসীর।

তদন্ত কর্মকর্তা এস আই আশরাফ উজ্জামান জানান, ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নীচ তলার সামান্য অংশ ফাঁকা রাখা হয়েছে যেখানে মটরসাইকেল রাখা হয়।

নিরাপত্তার জন্য দেয়া হয়নি কোন কলাপ্সিবল গেইট, জানালায় নেই কোন গ্রিল, নেই কোন নাম ফলক। তাছাড়াও একজন মাত্র কেয়ারটেকার রয়েছে। অরক্ষিত জায়গা থেকে চুরি হওয়ায় এর দায় বাড়ির মালিকের উপর বর্তায়।

তিনি আরও জানান, বাড়ির মালিক ওসমান গণির কথায় সন্দেহ সৃষ্টি হয়েছে। মটরসাইকেল উদ্ধারে তদন্ত চলমান রয়েছে। দ্রুতই ভাল খবরের আশা করছি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)