Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি ● চরফ্যাশনে এনসিপির কমিটিতে নাম অন্তর্ভুক্তির প্রতিবাদে সরকারি কর্মকর্তার সংবাদ সম্মেলন ● সচিবালয়ে এমপিদের সঙ্গে প্রবেশ করতে পারবেন শুধু দুজন ● ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, আটকা ৫৪১৮ যাত্রী ● কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান ● কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ● লালমোহনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত ● চীনের কুনমিংয়ে বাংলাদেশের ১৫ সরকারি কর্মকর্তার প্রশিক্ষণ কর্মসূচি শুরু ● ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, চলতি বছরে লক্ষ্য সাড়ে ৪ কোটি পরিবার ● মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ নভেম্বর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গাজীপুরে বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাত, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর,২০২৬, ০৯:৪৮ পিএম
গাজীপুরে বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাত, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

গাজীপুর মহানগরের কোনাবাড়ী আমবাগ আতাউর মার্কেট এলাকায় সানজিদা আক্তার (২৩) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সানজিদা বরিশালের কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা শাজাহান হাওলাদারের মেয়ে। তিনি আমবাগ আতাউর মার্কেট এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে এক যুবক সানজিদার বাসায় ঢুকে তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় সানজিদার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)