Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি ● চরফ্যাশনে এনসিপির কমিটিতে নাম অন্তর্ভুক্তির প্রতিবাদে সরকারি কর্মকর্তার সংবাদ সম্মেলন ● সচিবালয়ে এমপিদের সঙ্গে প্রবেশ করতে পারবেন শুধু দুজন ● ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, আটকা ৫৪১৮ যাত্রী ● কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান ● কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ● লালমোহনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত ● চীনের কুনমিংয়ে বাংলাদেশের ১৫ সরকারি কর্মকর্তার প্রশিক্ষণ কর্মসূচি শুরু ● ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, চলতি বছরে লক্ষ্য সাড়ে ৪ কোটি পরিবার ● মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ নভেম্বর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি লিটন, সম্পাদক কুন্তলা

আবদুর রহমান নোমান, স্টাফ রিপোর্টার

প্রকাশ : রবিবার, ৩০ নভেম্বর,২০২৫, ০৮:৫৮ পিএম
লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি লিটন, সম্পাদক কুন্তলা

দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে, দুর্নীতি ২০০৪ এর ১৭ (ছ) ধারা অনুযায়ী ৯ সদস্য বিশিষ্ট ভোলার লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন বরিশাল বিভাগীয় কার্যালয়।লালমোহন রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান লিটনকে সভাপতি, লালমোহন সরকারী শাহবাজপুর কলেজের সাবেক সহকরী অধ্যাপক মরহুম নোয়াব প্রফেসরের পুত্রবধূ এ্যাডভোকেট কুন্তলা শিকদারকে সাধারণ সম্পাদক নির্বাচন করে পুনর্গঠিত লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতিগণ হলেন- কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ফকরুল আলম, ডাঃ আজাহারউদ্দিন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ ইকবাল হোসেন।সদস্যরা হলেন-অগ্রনী ব্যংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদুর রহমান, লালমোহন উপজেলা মসজিদের পেশ ইমাম একেএম নুরুল্যাহ, লালমোহন বাজারের হাকিমি দাওয়াখানার হাকীম মো. জামাল উদ্দিন, লালমোহন পৌরসভার কলেজ পাড়া নিবাসী হাফসা বেগম ও লালমোহন ঈদগাহ মসজিদের পেশ ইমাম হাফেজ মো. ইমরান আতিক রাজীব।পূর্ববর্তী কমিটির নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করে অনুমোদিত এই কমিটি ১ ডিসেন্বর ২০২৫ তারিখ হতে আগামী ৩ বছরের মেয়াদকালে, দুর্নীতি দমন কশিমন কর্তৃক জারীকৃত গঠনতন্ত্র ও কার্য নির্দেশিকা, মে ২০১০ (মে, ২০১৬ পর্যন্ত সংশোধিত) অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)