Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি ● চরফ্যাশনে এনসিপির কমিটিতে নাম অন্তর্ভুক্তির প্রতিবাদে সরকারি কর্মকর্তার সংবাদ সম্মেলন ● সচিবালয়ে এমপিদের সঙ্গে প্রবেশ করতে পারবেন শুধু দুজন ● ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, আটকা ৫৪১৮ যাত্রী ● কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান ● কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ● লালমোহনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত ● চীনের কুনমিংয়ে বাংলাদেশের ১৫ সরকারি কর্মকর্তার প্রশিক্ষণ কর্মসূচি শুরু ● ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, চলতি বছরে লক্ষ্য সাড়ে ৪ কোটি পরিবার ● মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ নভেম্বর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ময়মনসিংহ

গণতন্ত্রের অগ্রযাত্রায় মিডিয়া আমাদের সহযাত্রী : জেলা প্রশাসক

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১ ডিসেম্বর,২০২৫, ০৭:১১ পিএম
গণতন্ত্রের অগ্রযাত্রায় মিডিয়া আমাদের সহযাত্রী : জেলা প্রশাসক

স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে নবাগত ময়মনসিংহ জেলা প্রশাসক (ডিসি) মো. সাইফুর রহমান ও পুলিশ সুপার মো. মিজানুর রহমান। সোমবার (১ ডিসেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।গণতন্ত্রের অগ্রযাত্রায় গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ময়মনসিংহের নবাগত জেলা প্রশাসক (ডিসি) মো. সাইফুর রহমান। তিনি আরো বলেন আমরা আপনাদের প্রতিদ্বন্দ্বী নই; বরং সহযোগী শক্তি হিসেবে আপনাদের পাশে পেতে চাই। পেশাদার সাংবাদিক হিসেবে দায়িত্বশীলতার জায়গায় কখনোই আপস করা চলবে না। বিভিন্ন ধর্ম, মতাদর্শ বা রাজনৈতিক চিন্তা থাকতে পারে, কিন্তু সাংবাদিকতার পেশাদার মানদণ্ডে সবার অবস্থান হতে হবে অবিচল।তিনি বলেছেন, গণতন্ত্রকে সুসংহত করতে কিছু মৌলিক ভিত্তি প্রয়োজন; আর সেসবের অন্যতম হলো গণমাধ্যম। আগে যেমন গণমাধ্যম দায়িত্ব পালন করত, এখন তার ভূমিকা আরও শক্তিশালী এবং প্রভাবশালী হয়ে উঠেছে।মতবিনিময় সভায় বক্তব্য দেন নবাগত পুলিশ সুপার মো. মিজানুর রহমান। তিনি বলেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে নির্বাচন পূর্ববর্তী পরিবেশ নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।সভায় অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মো: গোলাম মাসুম প্রধান, ময়মনসিংহ জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ, জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।মতবিনিময় সভায় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে ময়মনসিংহ জেলার অনিয়ম, নাগরিক ভোগান্তি ও নিরাপত্তার বিভিন্ন তথ্য সর্ম্পকিত মতামত উপস্থাপন করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)