Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি ● চরফ্যাশনে এনসিপির কমিটিতে নাম অন্তর্ভুক্তির প্রতিবাদে সরকারি কর্মকর্তার সংবাদ সম্মেলন ● সচিবালয়ে এমপিদের সঙ্গে প্রবেশ করতে পারবেন শুধু দুজন ● ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, আটকা ৫৪১৮ যাত্রী ● কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান ● কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ● লালমোহনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত ● চীনের কুনমিংয়ে বাংলাদেশের ১৫ সরকারি কর্মকর্তার প্রশিক্ষণ কর্মসূচি শুরু ● ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, চলতি বছরে লক্ষ্য সাড়ে ৪ কোটি পরিবার ● মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ নভেম্বর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বগুড়ার শেরপুরে স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচি পালন

জেলা প্রতিনিধি, বগুড়া

প্রকাশ : বৃহস্পতিবার, ১৩ মার্চ,২০২৫, ০৪:৪৬ পিএম
বগুড়ার শেরপুরে স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচি পালন

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে সারাদেশের মতো বগুড়ার শেরপুরেও ‘স্ট্যান্ড ফর এনআইডি’ শিরোনামে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার(১৩ মার্চ) সকাল ১১টায় শেরপুর উপজেলা নির্বাচন অফিসের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান এবং দৃশ্যমান অগ্রগতি না হলে শীঘ্রই কর্মবিরতি পালনের হুঁশিয়ারি দেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাচন অফিসার মজিবুল হক, সহকারী উপজেলা নির্বাচন অফিসার মোঃ আলতাফ হোসেন সেখ, অফিস সহায়ক মোঃ শহিদুল ইসলাম, আইডিইএ-২ প্রকল্পের ডাটা এন্ট্রি অপারেটর নাজমুল ইসলাম, সাব্বির হোসাইন, মিরাজুল ইসলাম, স্ক্যানিং অপারেটর ফাইমা খাতুনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

শেরপুর উপজেলা নির্বাচন অফিসার মজিবুল হক বলেন, "জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম অন্য মন্ত্রণালয়ে স্থানান্তরিত হলে এই সেবা ব্যাহত হবে এবং গ্রাহকদের ভোগান্তি বাড়বে।

ভোটার তালিকার নিরপেক্ষতা রক্ষার পাশাপাশি ১৩ কোটি ভোটারের তথ্য সুরক্ষিত রাখতে এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনেই রাখা জরুরি।"

তিনি আরও বলেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)