Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি ● চরফ্যাশনে এনসিপির কমিটিতে নাম অন্তর্ভুক্তির প্রতিবাদে সরকারি কর্মকর্তার সংবাদ সম্মেলন ● সচিবালয়ে এমপিদের সঙ্গে প্রবেশ করতে পারবেন শুধু দুজন ● ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, আটকা ৫৪১৮ যাত্রী ● কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান ● কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ● লালমোহনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত ● চীনের কুনমিংয়ে বাংলাদেশের ১৫ সরকারি কর্মকর্তার প্রশিক্ষণ কর্মসূচি শুরু ● ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, চলতি বছরে লক্ষ্য সাড়ে ৪ কোটি পরিবার ● মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ নভেম্বর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বগুড়ায় সিএনজি-বাস সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি, বগুড়া

প্রকাশ : শনিবার, ৯ আগস্ট,২০২৫, ০৬:১৩ পিএম
বগুড়ায় সিএনজি-বাস সংঘর্ষে নিহত ২

বগুড়ার শাজাহানপুরে মহাসড়কে সিএনজি অটোরিক্সা ও বাসের সংঘর্ষে শেরপুর উপজেলার দুই যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো তিন জন।

শুক্রবার (৯ আগষ্ট) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নের একটি ফিলিং ষ্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের বনমরিচা গ্রামের হযরত আলীর ছেলে মো. আকাশ (২৫) নিহত হন। দুর্ঘটনার পরপরই হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তার ভাই আরিফ (২১) কে মৃত ঘোষণা করে। দুর্ঘটনা আহতরা হলেন- শেরপুর উপজেলার বনমরিচা গ্রামের মৃত আমজাদ সরকারের ছেলে আব্দুল আজিজ (৩৮), একই এলাকার আব্দুল বারি ছেলে পলাশ (৩৫) ও মৃত আমজাদ সরকারের ছেলে হায়দর আলী (৫০)।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত সিএনজি যানবাহন হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। তারা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)