Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

আকিজ রিসোর্সের উদ্যোগে ময়মনসিংহে ইনোভার সাফল্যের যাত্রা বিজনেস মিট ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ‘স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সঙ্গে এটা করেছে’: তিশা ১৫ আগস্ট ঘিরে সারাদেশে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা লোডশেডিং ব্যবস্থাপনা ও দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে এডিবির ভাইস প্রেসিডেন্টের বৈঠক ই-রিকশা ব্যবস্থাপনায় আসছে নতুন নীতিমালা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

তিন পদে কর্মী খুঁজছে প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শনিবার, ২৭ জুন,২০২৬, ০৪:১০ পিএম
তিন পদে কর্মী খুঁজছে প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে

ডিজিটাল পাওয়ার, পাবলিক অ্যাফেয়ার্স ও এন্টারপ্রাইজ বিজনেস বিভাগে অভিজ্ঞ পেশাদারদের জন্য তিনটি চাকরির সুযোগ দিচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট পদগুলোর জন্য আবেদন করতে পারবেন। পদ তিনটি হলো—সিনিয়র ফটোভোলটাইক সল্যুশন ম্যানেজার (ডিজিটাল পাওয়ার), সিনিয়র পাবলিক অ্যাফেয়ার্স স্পেশালিস্ট এবং অ্যাকাউন্ট ম্যানেজার (এন্টারপ্রাইজ)।


শনিবার হুয়াওয়ে বাংলাদেশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সিনিয়র ফটোভোলটাইক সল্যুশন ম্যানেজার (ডিজিটাল পাওয়ার) পদের মূল দায়িত্ব হবে—সৌরবিদ্যুৎ (সোলার), এনার্জি স্টোরেজ, ডেটা সেন্টার এনার্জি এবং স্মার্ট এনার্জি সল্যুশনসহ হুয়াওয়ের ডিজিটাল পাওয়ার ব্যবসার প্রবৃদ্ধি ত্বরান্বিত করা। এই পদে গ্রাহকদের সাথে সম্পর্ক উন্নয়ন, পণ্যের প্রচার, কারিগরি পরামর্শ প্রদান, বাজার কৌশল নির্ধারণ এবং একটি শক্তিশালী ইকোসিস্টেম গঠনের কাজ করতে হবে। আবেদনকারীদের ইঞ্জিনিয়ারিং-এ (বিশেষ করে ইইই, সিএসই, ইসিই বা ইটিই) স্নাতক ডিগ্রিসহ বিদ্যুৎ, জ্বালানি, আইসিটি অথবা এন্টারপ্রাইজ সল্যুশন খাতে কমপক্ষে আট বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে সল্যুশন বা প্রোডাক্ট ম্যানেজার হিসেবে কাজ করার অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক।

সিনিয়র পাবলিক অ্যাফেয়ার্স স্পেশালিস্ট পদের দায়িত্বের মধ্যে রয়েছে—সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্টেকহোল্ডারদের সাথে নিরবচ্ছিন্ন যোগাযোগ বজায় রাখা, পাবলিক অ্যাফেয়ার্স-এর নানা উদ্যোগ পরিচালনা করা, শিল্প খাতের নীতিমালা পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করা এবং কোম্পানির ব্যবসায়িক লক্ষ্য অর্জনে সহায়ক পাবলিক অ্যাফেয়ার্স প্রোগ্রাম বাস্তবায়ন করা। প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা তদূর্ধ্ব ডিগ্রি থাকতে হবে (কমিউনিকেশনস, পাবলিক রিলেশন্স, রাষ্ট্রবিজ্ঞান বা বিজনেস-এ ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে)। পাশাপাশি টেলিকমিউনিকেশন বা আইসিটি খাতে কমপক্ষে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

অন্যদিকে, অ্যাকাউন্ট ম্যানেজার (এন্টারপ্রাইজ) পদের মূল কাজের আওতায় রয়েছে—সরকারি খাতে ব্যবসায়িক উন্নয়ন কার্যক্রমে নেতৃত্ব দেওয়া, গ্রাহকদের সাথে যোগাযোগ তদারকি, মার্কেট অপারেশনস, সেলস প্রজেক্ট পরিচালনা এবং অংশীদারিত্ব (পার্টনারশিপ) উন্নয়ন। আবেদনকারীদের ইঞ্জিনিয়ারিং (বিশেষত ইইই, সিএসই, ইসিই, ইটিই) অথবা বিজনেস ম্যানেজমেন্টে স্নাতক ডিগ্রিসহ এন্টারপ্রাইজ মার্কেট, অ্যাকাউন্ট সেলস এবং সরকারি খাতের ব্যবসায় ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আগ্রহী প্রার্থীরা নিচের লিংকগুলোর মাধ্যমে পদগুলোর জন্য আবেদন করতে পারবেন:
• সিনিয়র ফটোভোলটাইক সল্যুশন ম্যানেজার (ডিজিটাল পাওয়ার)
• সিনিয়র পাবলিক অ্যাফেয়ার্স স্পেশালিস্ট
• অ্যাকাউন্ট ম্যানেজার (এন্টারপ্রাইজ)


নিজেদের মূল ব্যবসায়িক ক্ষেত্রগুলিতে ক্যারিয়ার গড়ার সুযোগ প্রদানের মাধ্যমে হুয়াওয়ে মূলত দেশের ডিজিটাল রূপান্তরের যাত্রাকে আরও বেগবান করতে দক্ষ স্থানীয় জনশক্তিকে ধারাবাহিকভাবে অগ্রাধিকার দিচ্ছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)