Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

আকিজ রিসোর্সের উদ্যোগে ময়মনসিংহে ইনোভার সাফল্যের যাত্রা বিজনেস মিট ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ‘স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সঙ্গে এটা করেছে’: তিশা ১৫ আগস্ট ঘিরে সারাদেশে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা লোডশেডিং ব্যবস্থাপনা ও দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে এডিবির ভাইস প্রেসিডেন্টের বৈঠক ই-রিকশা ব্যবস্থাপনায় আসছে নতুন নীতিমালা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দক্ষিণাঞ্চলের উন্নয়ন ও মহিপুরকে উপজেলা করার দাবিতে মানববন্ধন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১ জুলাই,২০২৬, ০৬:৫৩ পিএম
আপডেট : বুধবার, ১ জুলাই,২০২৬, ০৭:২৪ পিএম
দক্ষিণাঞ্চলের উন্নয়ন ও মহিপুরকে উপজেলা করার দাবিতে মানববন্ধন

দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ এবং মহিপুর থানাকে উপজেলায় উন্নীত করার দাবিতে পটুয়াখালীর কলাপাড়া, মহিপুর ও কুয়াকাটায় প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মহিপুর থানা নাগরিক সমাজের উদ্যোগে হাজীপুর-সোনাতলা সেতু থেকে কুয়াকাটা পর্যন্ত সড়কজুড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কলাপাড়া উপজেলা, মহিপুর থানা ও কুয়াকাটার বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন।

মানববন্ধন থেকে দক্ষিণাঞ্চলের উন্নয়নে ভাঙ্গা-কুয়াকাটা ছয় লেন মহাসড়ক নির্মাণ, পর্যটন শিল্পের বিকাশে কুয়াকাটা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, পায়রা বন্দর পূর্ণাঙ্গভাবে চালু, শের-ই-বাংলা মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণ, ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত রেললাইন নির্মাণ, ভোলা-বরিশাল সেতু নির্মাণ এবং মহিপুর থানাকে উপজেলায় উন্নীত করার দাবি জানানো হয়।

বক্তারা বলেন, দেশের দক্ষিণাঞ্চল দীর্ঘদিন ধরে উন্নয়নের ক্ষেত্রে অবহেলিত। আধুনিক যোগাযোগব্যবস্থা, শিল্পায়ন, শিক্ষা, চিকিৎসা, পর্যটন ও অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা গেলে এ অঞ্চল জাতীয় অর্থনীতিতে আরও বড় অবদান রাখতে সক্ষম হবে।

তারা আরও বলেন, মহিপুর থানাকে উপজেলায় উন্নীত করা হলে এলাকার প্রশাসনিক সেবা সহজ হবে, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত এসব দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে সতর্ক করে বলেন, দাবিগুলো বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)