Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

আকিজ রিসোর্সের উদ্যোগে ময়মনসিংহে ইনোভার সাফল্যের যাত্রা বিজনেস মিট ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ‘স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সঙ্গে এটা করেছে’: তিশা ১৫ আগস্ট ঘিরে সারাদেশে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা লোডশেডিং ব্যবস্থাপনা ও দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে এডিবির ভাইস প্রেসিডেন্টের বৈঠক ই-রিকশা ব্যবস্থাপনায় আসছে নতুন নীতিমালা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহিপুরে ব্যবসায়ী ইদ্রিসকে কুপিয়ে জখমের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ৪ আগস্ট,২০২৬, ০৭:৩১ পিএম
মহিপুরে ব্যবসায়ী ইদ্রিসকে কুপিয়ে জখমের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

পটুয়াখালীর মহিপুরে পূর্ববিরোধের জেরে ব্যবসায়ী মো. ইদ্রিস আকন (৩৬)কে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় মামলার প্রধান আসামি মো. আল রুমান ওরফে সাব্বির (২২)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে আলীপুর মাছ বাজার এলাকা থেকে মহিপুর থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া সাব্বির আলীপুর মৎস্য বন্দরের ব্যবসায়ী মো. আবুল হোসেন কাজীর ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে দুলাল জোমাদ্দারের বাড়ির সামনে একটি মুদি দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে।

এজাহারে অভিযোগ করা হয়েছে, পূর্ববিরোধের জেরে সাব্বিরসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে ইদ্রিস আকনের ওপর হামলা চালান। হামলাকারীরা চাইনিজ কুড়াল, হাতুড়ি, ধারালো দা, লোহার রডসহ বিভিন্ন অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে তার বাম হাত, গোড়ালি, পাঁজরসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয় এবং মাথায় গভীর ক্ষতের সৃষ্টি হয়।

ঘটনার পর স্থানীয়রা আহত ইদ্রিস আকনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তিনি ২৬ থেকে ৩০ জুলাই পর্যন্ত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

পরবর্তীতে সুস্থ হয়ে তিনি সাব্বিরসহ চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে মহিপুর থানায় মামলা দায়ের করেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, মামলা দায়েরের পর থেকেই পুলিশ অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুর ১টা ৫ মিনিটে আলীপুর মাছ বাজার এলাকা থেকে মামলার প্রধান আসামি আল রুমান ওরফে সাব্বিরকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)