Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

আকিজ রিসোর্সের উদ্যোগে ময়মনসিংহে ইনোভার সাফল্যের যাত্রা বিজনেস মিট ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ‘স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সঙ্গে এটা করেছে’: তিশা ১৫ আগস্ট ঘিরে সারাদেশে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা লোডশেডিং ব্যবস্থাপনা ও দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে এডিবির ভাইস প্রেসিডেন্টের বৈঠক ই-রিকশা ব্যবস্থাপনায় আসছে নতুন নীতিমালা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহিপুরে ৯৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, পলাতক ২

মিজানুর রহমান রিপন, কলাপাড়া

প্রকাশ : মঙ্গলবার, ১১ আগস্ট,২০২৬, ০৫:১৫ পিএম
মহিপুরে ৯৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, পলাতক ২

পটুয়াখালীর মহিপুরে পুলিশের বিশেষ অভিযানে ৯৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. বেল্লাল হোসেন হাওলাদার ওরফে বিল্লু (৪১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই মাদক কারবারি পালিয়ে যায়।

সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে মহিপুর থানার নয়াপাড়া এলাকার আয়েশা ছিদ্দিকা (রাঃ) জামে মসজিদের সামনের কাঁচা রাস্তায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানার একটি অভিযানিক দল জানতে পারে, কয়েকজন মাদক ব্যবসায়ী নয়াপাড়া এলাকায় ইয়াবা কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। পরে সেখানে তাৎক্ষণিকভাবে বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ ঘটনাস্থল থেকে বেল্লাল হোসেন হাওলাদারকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ৯৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এদিকে, পুলিশের উপস্থিতি টের পেয়ে আল আমিন খলিফা (৪২) ও মো. রুমান (২২) নামে আরও দুই অভিযুক্ত ইয়াবা ব্যবসায়ী কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার জানান, গ্রেপ্তার আসামি ও পলাতক দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

তিনি জানান, মহিপুর থানার মামলা নম্বর-০৪, তারিখ ১০/০৮/২০২৬। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় করা হয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার বেল্লাল হোসেনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)