Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি ● চরফ্যাশনে এনসিপির কমিটিতে নাম অন্তর্ভুক্তির প্রতিবাদে সরকারি কর্মকর্তার সংবাদ সম্মেলন ● সচিবালয়ে এমপিদের সঙ্গে প্রবেশ করতে পারবেন শুধু দুজন ● ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, আটকা ৫৪১৮ যাত্রী ● কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান ● কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ● লালমোহনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত ● চীনের কুনমিংয়ে বাংলাদেশের ১৫ সরকারি কর্মকর্তার প্রশিক্ষণ কর্মসূচি শুরু ● ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, চলতি বছরে লক্ষ্য সাড়ে ৪ কোটি পরিবার ● মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ নভেম্বর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহিপুরে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

মিজানুর রহমান রিপন, কলাপাড়া (পটুয়াখালী)

প্রকাশ : সোমবার, ২৮ সেপ্টেম্বর,২০২৬, ০৭:০৩ পিএম
মহিপুরে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ে চারতলা ভিতের ওপর নির্মিতব্য দুটি একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। একই সঙ্গে মহিপুরের বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ‘পরিচালন বাজেটের আওতায় অনাবাসিক ভবন নির্মাণ/সম্প্রসারণ কর্মসূচি (পূর্বতন-৭০১৬)’-এর আওতায় আয়োজিত অনুষ্ঠানে ভবন দুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান হাওলাদারের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক বানীকান্ত সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী মো. হুমায়ুন সিকদার, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, মহিপুর থানা বিএনপির সভাপতি আ. জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ এবং মহিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. ফজলু গাজী।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়। পরে ফলক উন্মোচন, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে প্রধান অতিথি নতুন ভবন দুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন মানসম্মত শিক্ষার অন্যতম পূর্বশর্ত। আধুনিক, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে উন্নয়ন কার্যক্রম ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়া হবে।

এদিকে একই স্থানে কলাপাড়ার দরিদ্র নারীদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-এর দ্বিতীয় পর্যায়ের উদ্যোগে অভিভাবক ও কিশোরীদের উদ্বুদ্ধকরণ ও সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহণকারীদের মধ্যে প্রণোদনার চেক, বিভিন্ন উপকরণ ও গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা তৈরির পাশাপাশি ‘বাল্যবিবাহকে না বলি, সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি’ এবং ‘করলে সঞ্চয় ২০০ টাকা, সরকার দেবে ৪০০ টাকা’—এমন স্লোগান সামনে রেখে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।

অন্যদিকে পটুয়াখালী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় একই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

এর আগে সকাল ১০টায় মহিপুর থানার মোয়াজ্জেমপুর সালেহিয়া আলীম মাদ্রাসা প্রাঙ্গণে পটুয়াখালী জেলা পরিষদের উদ্যোগে একটি অডিটোরিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। মাদ্রাসার সভাপতি অ্যাডভোকেট শাহজাহান পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি।

এছাড়া একই স্থানে পটুয়াখালী জেলা পরিষদের আওতাধীন শ্রী শ্রী হরি গুরু চাঁদ মতুয়া মন্দির ও শ্রী সুবোধ চাঁদ ঠাকুরের আশ্রমের সংস্কারকাজের উদ্বোধনের ফলক হস্তান্তর করা হয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)