Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

আকিজ রিসোর্সের উদ্যোগে ময়মনসিংহে ইনোভার সাফল্যের যাত্রা বিজনেস মিট ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ‘স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সঙ্গে এটা করেছে’: তিশা ১৫ আগস্ট ঘিরে সারাদেশে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা লোডশেডিং ব্যবস্থাপনা ও দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে এডিবির ভাইস প্রেসিডেন্টের বৈঠক ই-রিকশা ব্যবস্থাপনায় আসছে নতুন নীতিমালা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নূরের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে সড়ক অবরোধ, জাপা নিষিদ্ধের দাবি

রাবি প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ৩০ আগস্ট,২০২৫, ০১:৫৩ পিএম
নূরের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে সড়ক অবরোধ, জাপা নিষিদ্ধের দাবি

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর যৌথ বাহিনীর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১১টা থেকে এক ঘণ্টার জন্য তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-রাজশাহী মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কের দুই প্রান্তেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শিক্ষার্থীরা এসময় হামলাকারীদের বিচারের পাশাপাশি জাতীয় পার্টিকে (জাপা) নিষিদ্ধ করার দাবি জানান। আন্দোলনরত শিক্ষার্থীরা ‘চব্বিশের বাংলায়, জাতীয় পার্টির ঠাঁই নাই’, ‘ইন্টেরিমের চামরা, তুলে নেব আমরা’, ‘জুলাই যুদ্ধ আহত কেন, ইন্টেরিম জবাব দে’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘আপা গেছে যে পথে, জাপা যাবে সেই পথে’ প্রভৃতি স্লোগান দেন। ছাত্র অধিকার পরিষদ রাবি শাখার সভাপতি মেহেদী হাসান মারুফ বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে জানিয়ে দিতে চাই, আপনারা ছাত্র-জনতার রক্তের ওপরের চেয়ারে বসে আছেন। সেই চেয়ারে বসে যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, তাদের ওপরে হামলা চালানো হচ্ছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, যেসকল সেনা ও পুলিশ সদস্য এই হামলা চালিয়েছে, তাদের দ্রুত চিহ্নিত শেষে চাকরিচ্যুত করে বিচারের আওতায় আনতে হবে। আর যে জাতীয় পার্টি আওয়ামী লীগকে নিরঙ্কুশ ক্ষমতা অর্জনে সাহায্য করেছে, তাদেরকে দ্রুত সময়ে এই দেশ থেকে নিষিদ্ধ করতে হবে।’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, ‘ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, যিনি আঠারোর কোটা সংস্কার আন্দোলনের অগ্রভাগের সেনাপতি ছিলেন, তার ওপর যদি এই ধরনের হামলা হয়, তাহলে আমরা যারা বিশ্ববিদ্যালয় পর্যায়ে চব্বিশের কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দিয়েছি, তাদের অবস্থা কী হবে একবার ভাবুন। এই ধরনের হামলা বাংলাদেশের ছাত্র-জনতা মেনে নেবে না। আজকে নুর ভাইয়ের ওপর হামলা হয়েছে, কাল আমাদের ওপর হবে। এই ঘটনার সাথে জড়িত যৌথবাহিনীর সদস্যদের সঙ্গে জড়িত ফাসিস্টের দোসর জাতীয় পার্টির বিচার করতে হবে। সেইসঙ্গে গতকাল সেনাবাহিনীর দেওয়া বিবৃতি প্রহসনমূলক, তাদেরকে পরিস্কারভাবে কথা বলতে হবে।’ আরবী বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, ‘আজকে যদি ফ্যাসিবাদ উৎপাটনে আমরা শিক্ষার্থীরা একত্র না হতে পারি, তাহলে আমরা যারা জুলাই যোদ্ধা আছি, সামনে তাদের জন্য ভয়াবহ এক অবস্থা অপেক্ষা করছে। তাই আমাদের সবাইকে একত্র হতে হবে, ফ্যাসিবাদী শক্তিকে এই দেশ থেকে মুছে ফেলতে হবে।’ উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় ঢাকার কাকরাইলে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে পদক্ষেপ নেয়। এসময় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর গুরুতর আহত হন এবং তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)