Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি ● চরফ্যাশনে এনসিপির কমিটিতে নাম অন্তর্ভুক্তির প্রতিবাদে সরকারি কর্মকর্তার সংবাদ সম্মেলন ● সচিবালয়ে এমপিদের সঙ্গে প্রবেশ করতে পারবেন শুধু দুজন ● ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, আটকা ৫৪১৮ যাত্রী ● কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান ● কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ● লালমোহনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত ● চীনের কুনমিংয়ে বাংলাদেশের ১৫ সরকারি কর্মকর্তার প্রশিক্ষণ কর্মসূচি শুরু ● ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, চলতি বছরে লক্ষ্য সাড়ে ৪ কোটি পরিবার ● মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ নভেম্বর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

টাঙ্গাইলে ঈদগাহ মাঠে ১৪৪ ধারা জারি

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

প্রকাশ : সোমবার, ৩১ মার্চ,২০২৫, ০৭:৩৬ এ এম
টাঙ্গাইলে ঈদগাহ মাঠে ১৪৪ ধারা জারি

টাঙ্গাইলে ঈদের মা‌ঠে সংঘর্ষ এড়া‌তে ১৪৪ ধারা জা‌রি ক‌রে‌ছে জেলা প্রশাসন।

রোববার (৩০ মার্চ) জেলা প্রশাসক কার্যালয়ের অফিস আদেশে মাধ্যমে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে বলা হয়, টাঙ্গাইল সদর উপজেলার বড় বাসালিয়া ঈদগাহ মাঠে ঈদুল ফিতরে নামাজ আদায়কে কেন্দ্র করে গ্রামের লোকজনের মধ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

বড় বাসালিয়া গ্রামের ঈদগাহ মাঠের ৪০০ গজ পরিসীমার মধ্যে সকল প্রকার সমাবেশ, স্লোগান, মিছিল, শোভাযাত্রা, পিকেটিং, মাইক্রোফোন ব্যবহার, ঢাকঢোল পেটানো, গোলযোগ সৃষ্টি, লাঠিসোটা, অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদি পরিবহন এবং সর্বসাধারণের বে-আইনি অনুপ্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়। ঈদগাহ মাঠে ঈদের দিন ভোর ৫টা হতে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।

এ ব্যাপারে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার বলেন, পুলিশের প্রতিবেদনের পরিপেক্ষিতে বড় বাসালিয়া ঈদগাহ মাঠে ঈদের দিন আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)