Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি ● চরফ্যাশনে এনসিপির কমিটিতে নাম অন্তর্ভুক্তির প্রতিবাদে সরকারি কর্মকর্তার সংবাদ সম্মেলন ● সচিবালয়ে এমপিদের সঙ্গে প্রবেশ করতে পারবেন শুধু দুজন ● ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, আটকা ৫৪১৮ যাত্রী ● কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান ● কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ● লালমোহনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত ● চীনের কুনমিংয়ে বাংলাদেশের ১৫ সরকারি কর্মকর্তার প্রশিক্ষণ কর্মসূচি শুরু ● ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, চলতি বছরে লক্ষ্য সাড়ে ৪ কোটি পরিবার ● মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ নভেম্বর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

টাঙ্গাইলে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫

দেশের ডাক ডেস্ক

প্রকাশ : শনিবার, ২৯ নভেম্বর,২০২৫, ১০:০৫ পিএম
টাঙ্গাইলে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় সংসদ নির্বাচনের মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।শনিবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার এলাসিন বাজারে বিএনপির মনোনীত প্রার্থী রবিউল আউয়াল লাভলু এবং মনোনয়ন বঞ্চিত জুয়েল সরকারের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে দেলদুয়ার থানার ওসি সোয়েব খান জানান।বিএনপি নেতাকর্মীরা জানান, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে জাতীয়তাবাদী প্রজন্ম দলের সভাপতি জুয়েল সরকারকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবিতে মানববন্ধন করেন তার সমর্থকরা। এ সময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করা হয়।মানববন্ধন শেষে জুয়েল সরকারের সমর্থকরা বাজারে একটি বিক্ষোভ মিছিল বের করেন। একই সময় রবিউল আউয়াল লাভলুর সমর্থকরাও মিছিল বের করেন। দুটি মিছিল মুখোমুখি হলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এ ব্যাপারে বিএনপির দুই নেতার বক্তব্য জানার চেষ্টা চলছে।দেলদুয়ার থানার ওসি সোয়েব খান বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)