Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

আকিজ রিসোর্সের উদ্যোগে ময়মনসিংহে ইনোভার সাফল্যের যাত্রা বিজনেস মিট ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ‘স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সঙ্গে এটা করেছে’: তিশা ১৫ আগস্ট ঘিরে সারাদেশে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা লোডশেডিং ব্যবস্থাপনা ও দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে এডিবির ভাইস প্রেসিডেন্টের বৈঠক ই-রিকশা ব্যবস্থাপনায় আসছে নতুন নীতিমালা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লালমোহন গৃহবধূকে জিম্মি করে স্বর্ণালংকার ও টাকা ছিনতাই, আটক ৩

জেলা প্রতিনিধি, ভোলা

প্রকাশ : শুক্রবার, ৩১ জুলাই,২০২৬, ০৪:৫৬ পিএম
লালমোহন গৃহবধূকে জিম্মি করে স্বর্ণালংকার ও টাকা ছিনতাই, আটক ৩

লালমোহনে সিএনজি যাত্রী গৃহবধূকে জিম্মি করে ডাকাতি ও শ্লীলতাহানির অভিযোগে ৩ আসামিকে গ্রেপ্তার করেছে লালমোহন থানা পুলিশ।

 বৃহস্পতিবার (৩০ জুলাই) ভিকটিম রোজিনা বেগমের লিখিত এজাহারের ভিত্তিতে লালমোহন থানায় মামলা নং-৩৩।

​পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই বিকেলে ভিকটিম রোজিনা বেগম (৩৫) চরফ্যাশন থেকে সিএনজিযোগে লালমোহন গজারিয়া বাজারে আসেন। সেখান থেকে নিজ বাসায় ফেরার জন্য একটি বোরাকে গজারিয়া বাজার সংলগ্ন নৌকা পট্টি এলাকায় পৌঁছালে আসামিরা গাড়িটির গতি রোধ করে। এ সময় মো. শাহাদাত হোসেন (২৪), মো. নাঈম (২৪) ও জুবায়ের (২১) সহ অন্যান্য আসামিরা গাড়িতে উঠে তাকে ভয়ভীতি দেখিয়ে সৈনিক বাজারের দিকে নিয়ে যায় এবং শ্লীলতাহানি ঘটায়।

​পরবর্তীতে আসামিরা গাড়িটি সৈনিক বাজারের একটি নির্জন এলাকায় নিয়ে যায় এবং চাকু দেখিয়ে তার কান থেকে ২৫ হাজার টাকা মূল্যের এক জোড়া স্বর্ণের কানের রিং, ৫০ হাজার টাকা মূল্যের এক জোড়া কানের দুল এবং ভেনিটি ব্যাগে থাকা নগদ ৪ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে রাত ৯টার দিকে গজারিয়া বাজারের কালভার্টের ওপর তাকে নামিয়ে দিয়ে পালিয়ে যায়।
​মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মো. নুর আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে ৩০ জুলাই বিশেষ অভিযান চালিয়ে এজাহারনামীয় ১. মো. শাহাদাত হোসেন (২৪), ২. মো. নাঈম (২৪) ও ৩. জুনায়েদকে (২১) গ্রেপ্তার করেন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অলিউল ইসলাম জানান, এই ঘটনায় মামলা হলে ৩ আসামিকে গ্রেফতার করতে করে শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে এবং বাকি আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)