Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি ● চরফ্যাশনে এনসিপির কমিটিতে নাম অন্তর্ভুক্তির প্রতিবাদে সরকারি কর্মকর্তার সংবাদ সম্মেলন ● সচিবালয়ে এমপিদের সঙ্গে প্রবেশ করতে পারবেন শুধু দুজন ● ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, আটকা ৫৪১৮ যাত্রী ● কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান ● কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ● লালমোহনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত ● চীনের কুনমিংয়ে বাংলাদেশের ১৫ সরকারি কর্মকর্তার প্রশিক্ষণ কর্মসূচি শুরু ● ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, চলতি বছরে লক্ষ্য সাড়ে ৪ কোটি পরিবার ● মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ নভেম্বর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সুন্দরবনে ডলফিন অভয়ারণ্যে লাল ফ্ল্যাগ, মাছ ধরা কঠোরভাবে নিষিদ্ধ

নাজমুল ইসলাম,শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ৬ সেপ্টেম্বর,২০২৫, ০১:০১ পিএম
সুন্দরবনে ডলফিন অভয়ারণ্যে লাল ফ্ল্যাগ, মাছ ধরা কঠোরভাবে নিষিদ্ধ

পূর্ব সুন্দরবনের আওতাধীন ডলফিন অভয়ারণ্যে স্থাপন করা হয়েছে লাল ফ্ল্যাগ। ফ্ল্যাগগুলোতে লেখা রয়েছে মাছ ধরা নিষেধ” ও “ডলফিন অভয়ারণ্য। বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, মূলত ডলফিনের নিরাপত্তা ও সংরক্ষণ নিশ্চিত করার স্বার্থেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বন বিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবনের বিভিন্ন খাল ও নদীতে বিপুল সংখ্যক ইরাবতী ও গাঙ্গেয় প্রজাতির ডলফিন বসবাস করে। এরা নদী ও সাগরের পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু দীর্ঘদিন ধরে কিছু অসাধু জেলে অভয়ারণ্যের ভেতরে অবৈধভাবে মাছ ধরার কারণে ডলফিনের আবাসস্থল ও প্রজনন মারাত্মকভাবে ঝুঁকির মুখে পড়ে। শনিবার (৬ সেপ্টেম্বর) বন বিভাগ অভয়ারণ্যের বিভিন্ন স্থানে এসব লাল ফ্ল্যাগ স্থাপন করে। কর্মকর্তারা জানান, ফ্ল্যাগের মাধ্যমে জেলেদের কঠোরভাবে সতর্ক করা হবে। একই সঙ্গে মাঠ পর্যায়ে টহল জোরদার করে অভয়ারণ্যের ভেতরে মাছ ধরা সম্পূর্ণভাবে প্রতিরোধ করা হবে। পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করিম চৌধুরী বলেন,ডলফিন অভয়ারণ্যের ভেতরে কেউ মাছ ধরতে পারবে না। এ জন্য লাল ফ্ল্যাগ স্থাপন করা হয়েছে। আশা করছি, জেলেরা নিয়ম মেনে চলবে। তবে কেউ নিয়ম ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, ২০১২ সালে সুন্দরবনের পূর্ব অংশে প্রায় ৩১ কিলোমিটার এলাকা জুড়ে ডলফিন অভয়ারণ্য ঘোষণা করা হয়। বর্তমানে এ অভয়ারণ্যেই বাংলাদেশের সর্বাধিক সংখ্যক ডলফিন বসবাস করছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)