Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

আকিজ রিসোর্সের উদ্যোগে ময়মনসিংহে ইনোভার সাফল্যের যাত্রা বিজনেস মিট ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ‘স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সঙ্গে এটা করেছে’: তিশা ১৫ আগস্ট ঘিরে সারাদেশে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা লোডশেডিং ব্যবস্থাপনা ও দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে এডিবির ভাইস প্রেসিডেন্টের বৈঠক ই-রিকশা ব্যবস্থাপনায় আসছে নতুন নীতিমালা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সিলেটে এক বাসা থেকে ৩ মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বুধবার, ১২ আগস্ট,২০২৬, ০৪:৩৯ পিএম
সিলেটে এক বাসা থেকে ৩ মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে পুলিশ

সিলেট নগরীর একটি বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে নগরীর রায়নগর মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে ওই বাসার বাসিন্দা হাজী আব্দুস সত্তার মিয়া, তার স্ত্রী এবং তাদের গৃহপরিচারিকা রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম। তিনি জানান, হত্যাকাণ্ডের খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

স্থানীয়রা জানান, মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাসায় হাজী আব্দুস সত্তার মিয়া বসবাস করতেন। এলাকায় তিনি একজন মুরুব্বি হিসেবে পরিচিত ছিলেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মঈনুল জাকির বলেন, স্থানীয়দের কাছ থেকে এ ধরনের একটি ঘটনার খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। পরে বিস্তারিত তথ্য জানানো হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)