Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি ● চরফ্যাশনে এনসিপির কমিটিতে নাম অন্তর্ভুক্তির প্রতিবাদে সরকারি কর্মকর্তার সংবাদ সম্মেলন ● সচিবালয়ে এমপিদের সঙ্গে প্রবেশ করতে পারবেন শুধু দুজন ● ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, আটকা ৫৪১৮ যাত্রী ● কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান ● কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ● লালমোহনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত ● চীনের কুনমিংয়ে বাংলাদেশের ১৫ সরকারি কর্মকর্তার প্রশিক্ষণ কর্মসূচি শুরু ● ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, চলতি বছরে লক্ষ্য সাড়ে ৪ কোটি পরিবার ● মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ নভেম্বর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

স্বপ্নালোক মিডিয়া এ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক মামুনুর রশীদ নোমানী

স্টাফ রিপোর্টার

প্রকাশ : শুক্রবার, ২২ আগস্ট,২০২৫, ০৭:৪৪ পিএম
স্বপ্নালোক মিডিয়া এ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক মামুনুর রশীদ নোমানী

সাংবাদিকতায় অনন্য অবদানের জন্য বরিশালের সাংবাদিক মামুনুর রশীদ নোমানীকে স্বপ্নালোক মিডিয়া এ্যাওয়ার্ড প্রদান করেছে স্বপ্নালোক পত্রিকা। শুক্রবার(২২ আগস্ট) বিকেলে রাজধানীর শহীদ নজরুল ইসলাম স্মরনীর বিজয় মিলনায়তনে স্বপ্নালোক পত্রিকার ১৮ বছর বর্ষপূর্তি উপলক্ষে স্বপ্নালোক মিডিয়া এ্যাওয়ার্ড অনুষ্ঠানের মাধ্যমে এ মিডিয়া এ্যাওয়ার্ড প্রদান করেন। স্বপ্নালোক পত্রিকার প্রধান সম্পাদক মোমিন মেহেদীর সঞ্চালনায়, সম্পাদক শান্তা ফারজানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,বিশিষ্ট ব্যাংকার ও কবি সাইফুল ইসলাম চৌধুরী,বিশেষ অতিথি ছিলেন,বিশিষ্ট সাহিত্যিক ও গীতিকার প্রফেসর আমির হোসেন,বিশিষ্ট কথা শিল্পী তাহমিনা খলিল। উল্লেখ্য, সাংবাদিক মামুনুর রশীদ নোমানী বরিশাল থেকে প্রকাশিত দৈনিক শাহনামা পত্রিকার প্রধান বার্তা সম্পাদক ও দৈনিক বাংলারবনে পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি , দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকা,দৈনিক বাংলাভূমি, দৈনিক মাতৃছায়া পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান হিসেবে কর্মরত রয়েছেন।এ ছাড়া তিনি ইত্তেহাদ নিউজের আবাসিক সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। নোমানী অনলাইন নিউজ পোর্টাল শীর্ষ নিউজ,বরিশাল খবরসহ একাধিক অনলাইন গনমাধ্যমে কর্মরত। নোমানী সাংবাদিকতার পাশা পাশি একইসাথে একজন কলামিষ্ট, লেখক, সমাজ সেবক । এফ এফ এল বিডি ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করেন। তিনি সাংবাদিকতা তথা মিডিয়া অঙ্গনে পরিচিত একটি মুখ । সাংবাদিক জীবন শুরু জুনিয়র রিপোর্টার হিসেবে ২০০০ সালে। দীর্ঘ দুইযুগেরও বেশী সময়ে পেশাদার সাংবাদিক হিসাবে অনেক গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করে আসছেন। তিনি অসংখ্য সামাজিক ও মানবিক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এফ এফ এল ইয়ুথ ফাউন্ডেশন ও ফ্রেন্ডস ফর লাইফ সমবায় সমিতির প্রতিষ্ঠাতা। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে বেকার, পিছিয়ে পড়া মানুষ, যুবকদের দক্ষ ও স্বাভলম্ভী করার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তিনি সচেতন নাগরিক আন্দোলন, বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়নের সভাপতি,বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক,বাংলাদেশ সাংবাদিক ইউনিটি,বনপাসহ বিভিন্ন সংগঠনের শীর্ষ দ্বায়িত্বে রয়েছেন। এছাড়া সাংবাদিক নোমানী অনলাইন সাংবাদিকতা ও মফস্বল সাংবাদিকতায় একাধিকবার শেরেবাংলা পদকসহ সম্মাননা লাভ করেছেন। লাভ করেছেন স্থানীয় ও জাতীয় পর্যায়ে অসংখ্য পুরুস্কার। সাংবাদিক নোমানী একজন প্রতিবাদী সাহসী সাংবাদিক। অন্যায়ের কাছে কোনদিন মাথানত করেন নি। সাংবাদিকতা পেশায় তিনি আপোষ বা দালালী কিংবা লেজুড়ভিত্তি পছন্দ করেন না। পছন্দ না করার কারনে তিনি একাধিকবার হামলা ও মামলার শিকার হয়েছেন।কারাবরনও করেছেন একাধিকবার। প্রতিবাদী সাংবাদিকদের প্রতীক তিনি। সর্বমহলে নোমানী এক পরিচিত সাংবাদিকের নাম।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)