Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি ● চরফ্যাশনে এনসিপির কমিটিতে নাম অন্তর্ভুক্তির প্রতিবাদে সরকারি কর্মকর্তার সংবাদ সম্মেলন ● সচিবালয়ে এমপিদের সঙ্গে প্রবেশ করতে পারবেন শুধু দুজন ● ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, আটকা ৫৪১৮ যাত্রী ● কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান ● কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ● লালমোহনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত ● চীনের কুনমিংয়ে বাংলাদেশের ১৫ সরকারি কর্মকর্তার প্রশিক্ষণ কর্মসূচি শুরু ● ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, চলতি বছরে লক্ষ্য সাড়ে ৪ কোটি পরিবার ● মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ নভেম্বর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দুর্গাপূজা উদযাপনে সহযোগিতার আশ্বাস তথ্য প্রতিমন্ত্রীর

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১০ অক্টোবর,২০২৬, ০৯:০৬ পিএম
দুর্গাপূজা উদযাপনে সহযোগিতার আশ্বাস তথ্য প্রতিমন্ত্রীর

শারদীয় দুর্গাপূজা সুন্দর, সুষ্ঠু ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকেও সহযোগিতার আশ্বাস দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি স্থাপন, স্বেচ্ছাসেবক ও পাহারাদার নিয়োগ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সরকারি উদ্যোগে পূজামণ্ডপগুলোতে সিসিটিভি স্থাপনের ব্যবস্থা করা হবে। সরকারি অর্থায়নে সম্ভব না হলে নান্দাইলের ৩১টি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা ও অগ্নিনির্বাপক যন্ত্রের জন্য ব্যক্তিগত অর্থায়নে সহায়তা দেওয়া হবে। এ ছাড়া প্রতিটি পূজামণ্ডপে দুই বান্ডিল করে মোট ৬২ বান্ডিল টিন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকালে ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পূজামণ্ডপের নিরাপত্তার বিষয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, পাহারাদার ও স্বেচ্ছাসেবকদের তালিকা, ছবি, পরিচয়পত্র এবং মুঠোফোন নম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। পাশাপাশি কন্ট্রোল রুমের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখতে হবে।

তিনি আরও বলেন, ধর্মীয় ও ভক্তিমূলক অনুষ্ঠান নির্বিঘ্নে আয়োজন করা যাবে। প্রতিমা বিসর্জনসহ পূজার সব কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। পূজামণ্ডপে যাতায়াতের প্রয়োজনীয় সড়কগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। উন্নয়নমূলক কর্মকাণ্ড দ্রুত বাস্তবায়নে তিনিও নিয়মিত তদারকি করছেন।

দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সমন্বিত সহযোগিতা কামনা করেন প্রতিমন্ত্রী।

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাতের সভাপতিত্বে সভায় সার্কেল এএসপি দেবাশীষ কর্মকার, নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দিরের সভাপতি-সাধারণ সম্পাদক এবং ইলেকট্রনিক, অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)