Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি ● চরফ্যাশনে এনসিপির কমিটিতে নাম অন্তর্ভুক্তির প্রতিবাদে সরকারি কর্মকর্তার সংবাদ সম্মেলন ● সচিবালয়ে এমপিদের সঙ্গে প্রবেশ করতে পারবেন শুধু দুজন ● ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, আটকা ৫৪১৮ যাত্রী ● কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান ● কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ● লালমোহনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত ● চীনের কুনমিংয়ে বাংলাদেশের ১৫ সরকারি কর্মকর্তার প্রশিক্ষণ কর্মসূচি শুরু ● ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, চলতি বছরে লক্ষ্য সাড়ে ৪ কোটি পরিবার ● মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ নভেম্বর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নালিতাবাড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আমিরুল ইসলাম, শেরপুর

প্রকাশ : শনিবার, ১৮ জুলাই,২০২৬, ০৭:৫০ পিএম
নালিতাবাড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

শেরপুরের নালিতাবাড়ীতে শুক্রবার ভোর রাতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশার চালক ও এক যাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সন্ন্যাসীভিটা এলাকায় বাঘবেড় ইউনিয়ন পরিষদ ভবনের সামনে শেরপুর-নালিতাবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার বাঘবেড় খড়িয়াপাড়া গ্রামের একদিল হোসেনের ছেলে অটোরিকশাচালক কামরুল হোসেন (৪০) এবং সালেহাবাদ কৃষ্ণপট্টি এলাকার আব্দুস সাত্তারের ছেলে শহিদুল ইসলাম (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে ঢাকা থেকে নালিতাবাড়ী শহরে পৌঁছান শহিদুল ইসলাম। সেখান থেকে তিনি কামরুল হোসেনের অটোরিকশায় করে পাঁচগাঁও সাগরদী কৃষ্ণপট্টিতে অবস্থিত শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দেন। পথে সন্ন্যাসীভিটা এলাকায় পৌঁছানোর পর অটোরিকশাটি দুর্ঘটনার কবলে পড়ে।

শনিবার ভোরে স্থানীয়রা সড়কের পাশে রাখা বালুর স্তূপের কাছে দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা, পাশে চালক ও যাত্রীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

নালিতাবাড়ী থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুল হান্নান বলেন, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। কীভাবে ঘটনাটি ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)