Desherdak || Daily Newspaper In Bangladesh
Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh Desherdak || Daily Newspaper In Bangladesh
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Desherdak || Daily Newspaper In Bangladesh

শিরোনাম

● নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি ● চরফ্যাশনে এনসিপির কমিটিতে নাম অন্তর্ভুক্তির প্রতিবাদে সরকারি কর্মকর্তার সংবাদ সম্মেলন ● সচিবালয়ে এমপিদের সঙ্গে প্রবেশ করতে পারবেন শুধু দুজন ● ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, আটকা ৫৪১৮ যাত্রী ● কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান ● কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ● লালমোহনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত ● চীনের কুনমিংয়ে বাংলাদেশের ১৫ সরকারি কর্মকর্তার প্রশিক্ষণ কর্মসূচি শুরু ● ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, চলতি বছরে লক্ষ্য সাড়ে ৪ কোটি পরিবার ● মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ নভেম্বর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

প্রযুক্তির ছোঁয়ায় পার্বত্য শিক্ষার্থীদের স্মার্ট করে গড়ে তোলা হবে : পার্বত্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শনিবার, ২৩ আগস্ট,২০২৫, ০৫:৪৬ পিএম
প্রযুক্তির ছোঁয়ায় পার্বত্য শিক্ষার্থীদের স্মার্ট করে গড়ে তোলা হবে : পার্বত্য উপদেষ্টা

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আজ শনিবার খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত মূল ফটক (তোরণ) উদ্বোধন করেন। উদ্বোধন শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস কক্ষে অনুষ্ঠিত এক মত বিনিময় সভায় উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের আধুনিক টেকনোলজির ব্যবহার শেখানো হবে, যাতে তারা আরও স্মার্ট হয়ে দেশের মূল স্রোত ধারার সাথে মিশে গিয়ে দেশের সুনাম অর্জন করতে পারে। তিনি জানান, প্রধান উপদেষ্টার নির্দেশে পার্বত্য অঞ্চলে স্টারলিংক প্রযুক্তি চালু করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কম্পিউটার নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী রাখতে আধুনিক প্রযুক্তির ব্যবহার অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরও বলেন, শিক্ষার্থীদের ডিজিটাল ও আধুনিক করে গড়ে তুলতে গণিত, ইংরেজি ও বিজ্ঞান বিষয়ে জোর দিতে হবে। এসব বিষয়ে দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষক নিয়োগ দেয়া হবে এবং শিক্ষক নিয়োগে কোনো ধরনের কম্প্রোমাইজ করা হবে না। এই উদ্যোগ পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, উপদেষ্টার একান্ত সচিব (উপসচিব) খন্দকার মুশফিকুর রহমান, পুলিশ সুপার আরেফিন জুয়েল, উপদেষ্টার সহকারী একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) শুভাশীষ চাকমা, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মো. জালাল ইসলাম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, জেলা পরিষদের সদস্যবৃন্দ, স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)